২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বব্যাপী ‘ব্রান্ড জেড’র জরিপে সিটি ব্যাংকের অবস্থান শীর্ষে

বিশ্বের সর্ববৃহৎ জরিপকারী প্রতিষ্ঠান ব্রান্ড জেড’র বিশ্বব্যাপী পরিচালিত এক জরিপে অর্থনৈতিক সেবা শিল্পে সিটি গ্র“পের অঙ্গ প্রতিষ্ঠান সিটি ব্যাংককে সবচেয়ে শক্তিশালী ও মূল্যবান ব্রান্ড হিসেবে উল্লেখ করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2006, 09:36 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

জরিপ কাজ চলাকালে ব্রান্ডজেড ৩০ হাজার ব্রান্ডের উপর বিশ্বব্যাপী প্রায় ছয় লাখ ৫০ হাজার ভোক্তার সাক্ষাৎকার গ্রহণ করে। আর্ন্তজাতিক সকল ব্রান্ডের মধ্যে সিটি ব্যাংকের অবস্থান নবম এবং এককভাবে শুধুমাত্র অর্থনৈতিক সেবা শিল্প ব্রান্ডগুলোর মধ্যে এর অবস্থান শীর্ষে।

অন্য শীর্ষ দশ ব্রান্ডের মধ্যে প্রথম সারিতে রয়েছে মাইক্রোসফট, জেনারেল ইলেকট্রিক এবং কোকা-কোলা।

বস্ত্র, বিয়ার, কার, ফাস্ট ফুড, অর্থনৈতিক সেবা, বিলাসবহুল পণ্য, মোবাইল কমিউনিকেশন, মোটর ফুয়েল, ব্যাক্তিগত কার, হালকা পানীয় এবং প্রযুক্তি খাতের ব্রান্ডগুলোকে ব্রান্ডজেড এই জরিপে অর্ন্তভূক্ত করে।

সিটিগ্র“পের প্রায় দুই’শ মিলিয়ন গ্রাহক হিসাব রয়েছে এবং বিশ্বের শাতাধিক দেশে বাণিজ্যের মাধ্যমে বিশাল পরিসরে অর্থনৈতিক পণ্য ও সেবা প্রদান করে আসছে।