রপ্তানি বাড়াতে নভেম্বরে অস্ট্রেলিয়ায় ‘বাংলাদেশ রোড শো’
রপ্তানি বাড়াতে অস্ট্রেলিয়ার ব্রিসবেন, সিডনি এবং মেলবোর্নে ‘বাংলাদেশ রোড শো’ অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়ার তিনটি বাণিজ্য নগরীতে ৪ - ১২ নভেম্বর এই রোড শো অনুষ্ঠিত হবে। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এই প্রদর্শনীর আয়োজন করছে।
ইপিবি ভাইস - চেয়ারম্যান মীর শাহাবুদ্দিন মোহাম্মদ এবং অস্ট্রেলিয়া - বাংলাদেশ চেম্বার অব কমার্স (এবিসিসিআই) প্রতিনিধি দলের মধ্যে এক বেঠকে, এ সিদ্ধান্ত নেয়া বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রোড শো চলাকালে সেমিনার, মিনি প্রর্দশনী, বাণিজ্য বৈঠক এবং স্থানীয় চেম্বার ও অস্ট্রেলিয়ান আমদানিকারকদের সাথে আলোচনাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে।
শীর্ষ পর্যায়ের চেম্বার নেতৃবৃন্দ ও প্রতিনিধি সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন একটি প্রতিনিধিদল এবং অস্ট্রেলিয়ায় নেতৃত্বস্থানীয় রপ্তানিকারকরা রোড শোতে অংশ নেবে।
এবিসিসিআই সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইপিবির সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
