২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিটি ও চট্রগ্রাম বিমান বন্দর জাতীয় রাজনীতির ইস্যুতে পরিণত হচ্ছে

সরকারের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) এবং চট্রগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দর বেসরকারিকরণ কর্মসূচী খুব শিগগিরই জাতীয় রাজনৈতিক ইস্যুতে পরিণত হতে যাচ্ছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2006, 09:27 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

বিষয়টি নিয়ে সরকার ও কয়েকটি ব্যবসায়িক সংগঠন এবং চট্টগ্রাম মেয়র মহিউদ্দিন চৌধুরী নেতৃত্বাধীন ১৪ দলের মধ্যে যে যুদ্ধ চলছে, তাতে রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।

এনসিটি ও চট্রগ্রাম বিমান বন্দর বেসরকারীকরণ প্রক্রিয়ার বিরুদ্ধে চট্রগ্রামের মেয়রের আন্দোলনকে ভিত্তি করে, আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের জাতীয় কর্মসূচী যেকোন সময় জোরদার হয়ে উঠতে পারে বলে আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানায়।

বন্দর রক্ষা কমিটির একজন নেতা বলেন, এনসিটি বেসরকারীকরণ প্রক্রিয়া ঠেকাতে চট্রগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহন বন্ধ এবং দেশের প্রধান বন্দর ও চট্রগ্রাম বিমান বন্দরে লাগাতার ধর্মঘটসহ আরো কঠোর কর্মসূচীকে, সিটি মেয়র অন্দোলনের হাতিয়ার হিসেবে ব্যাবহার করতে পারেন।

রোববার এক জনসভায় এনসিটি আন্দোলনের সাথে চট্রগ্রাম বিমান বন্দর ইস্যুও যোগ করায় মেয়রের আন্দোলন নতুন রুপ লাভ করে।

মহিউদ্দিন চৌধুরী ২৫ মার্চ নগরীর বাণিজ্যিক কেন্দ্র খাতুনগঞ্জের ব্যাবসায়ীদের সাথে এক বৈঠকে, চট্রগ্রাম বন্দর থেকে দেশের বিভিন্ন স্থানে পণ্য পরিবহন বন্ধের ঘোষণা দেন।

নগরীর আউটার স্টেডিয়ামে আয়োজিত বিরোধী ১৪ দলীয় জোটের মহাসমাবেশে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার উপস্থিতিতে, মহিউদ্দিন চৌধুরীর চট্রগ্রাম থেকে অসহযোগিতা কর্মসূচী শুরু ঘোষণার প্রায় দুই মাস পর এই ঘোষণা দেওয়া হলো।

মেয়র মহিউদ্দিন চৌধুরী রোববার বিডিনিউজকে বলেন, ‘আমি সরকারের এই কার্যক্রম প্রতিরোধ করবো এবং এমনকি আমার শেষ রক্ত বিন্দুর বিনিময়ে হলেও এই দুটি কেপিআই’র এক ইঞ্চি ভূমিও বেসরকারিকরণের জন্য গ্রহণ করবো না।

মেয়রের ঘনিষ্ট একটি সূত্র জানায়, নগরীর লালদীঘি ময়দানে জনসমাবেশের মাধ্যমে চট্রগ্রাম বন্দর ও বিমান বন্দরকে কেন্দ্র করে খুব শিগগিরই কঠোর কর্মসূচী দেওয়া হবে।