৫টি কোম্পানিকে এসইসি’র হুশিয়ারি চিঠি
সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) রোববার পাঁচটি কোম্পানির বিরুদ্ধে বিভিন্ন বিধি বিধান না মানার অভিযোগে হুশিয়ার করে দিয়ে চিঠি পাঠিয়েছে।
কোম্পানিগুলো হচ্ছে- আল আমীন কেমিক্যাল ইণ্ডাস্ট্রিজ লি., হিমাদ্রি লি., বিচ হ্যাচারি লি., ঈগল স্টার টেক্সাটাইল মিলস লি. এবং বাংলাদেশ থাই এ্যালুমিনিয়াম লি.।
এসইসি কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকের নামে হুশিয়ারি চিঠিগুলো পাঠিয়েছে। এছাড়াও তিনটি কোম্পানির তিনজন পরিচালককে হুশিয়ার করে দিয়ে চিঠি পাঠানো হয়েছে।
