চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ বন্ধ
ভারতের মহদীপুর স্থল বন্দরের ট্রাক পরিবহন শ্রমিকদের অনিদিষ্টকালের ডাকা ধর্মঘটের কারণে শনিবার সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক আসা বন্ধ হয়ে গেছে।
সোনামসজিদ স্থল বন্দরের কাষ্টমস সুপার আকবর আলী জিন্নাহ জানান, ভারতের মহদীপুর স্থল বন্দরে ভারতীয় ট্রাক শ্রমিকদের সঙ্গে বিএসএফের কাগজপত্র পরীক্ষা সংক্রান্ত জটিলতার জের ধরে ভারতীয় ট্রাক শ্রমিকরা সকাল থেকে অনিদির্ষ্টকালের জন্যে ধর্মঘট আহবান করে। ফলে সোনামসজিদ স্থল বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক আসা বন্ধ হয়ে গেছে।
এদিকে আমদানিকারকরা জানান, পরিবহন ধর্মঘটের কারণে বিপুল পরিমান আমদানি পণ্য নিয়ে প্রায় দুশ ট্রাক মহদীপুর স্থল বন্দরে আটকা পড়ে আছে।
