হরতালেও লেনদেন চালাবে ঢাকা স্টক এক্সচেঞ্জ
হরতালের মতো অনিবার্য কোনও ঘটনা ঘটলেও দিনের দ্বিতীয়ার্ধে লেনদেন অব্যাহত রাখবে ঢাকা স্টক এক্সচেঞ্জ।
ঢাকা স্টক এক্সচেঞ্জের মুখপাত্র বিডিনিউজকে বলেন, লোকসান কমিয়ে আনতে ঢাকা স্টক এক্সচেঞ্জের পরিচালনা পরিষদ এ সিদ্ধান্ত নিয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, হরতাল বা অন্য কোনও কারণে দুপুর ১২ টার আগে লেনদেন শুরু করা সম্ভব না হলে ওইদিন দুপুর ১২ টা থেকে লেনদেন শুরু হয়ে বিকাল তিনটা পর্যন্ত চালু থাকবে।
এছাড়া যেদিন দুপুর ২ টা পর্যন্ত হরতাল থাকবে সেদিন ২ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত লেনদেন অব্যাহত থাকবে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্র জানায়।
