২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চা নিলামে দরপতনের রেকর্ড, তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ চা বোর্ডের নিয়ন্ত্রনাধীন দুটি বাগানে চা নিলামের ক্ষেত্রে রেকর্ড পরিমান দরপতন ঘটেছে। কারণ অনুসন্ধানে বাংলাদেশ চা বোর্ড তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শ্রীমঙ্গল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2006, 04:34 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

সংশ্লিষ্ট সূত্র জানায়, গত সপ্তাহে ৪৫ তম চা নিলামে চা বোর্ড নিয়ন্ত্রণাধীন দেওরা ছড়া এবং সামনবাগ বাগানে উৎপাদিত চা গড়ে প্রতি কেজি ৩৫ টাকা দরে বিক্রি হয়। নিলামে অংশগ্রহণকারী চা ক্রেতারা বলেছেন, দরপতনের ক্ষেত্রে এটি একটি রেকর্ড।

ক্রেতারা আরও জানায়, একই নিলামে অন্যান্য বাগানের চা গড়ে ৮৭ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশ চা বোর্ডের নিয়ন্ত্রণাধীন বাগান দুটির চা এত কম মূল্যে বিক্রি হওয়া চা শিল্পের জন্য একটি বাজে দৃষ্টান্ত । বাংলাদেশের চা শিল্পের ইতিহাসে কখনো এমন দরপতন হয়নি বলেও তারা উল্লেখ করেন।

এদিকে দরপতনের কারণ অনুসন্ধানে বাংলাদেশ চা বোর্ড তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটির সদস্যরা হলেন বোর্ডের উপ-পরিচালক(ট্রেড) নবী হোসেন, উপ-পরিচালক (প্লানিং) কাজী মোজাফফর এবং উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মাঈনুল হক।