গার্মেন্টসে অগ্নিকান্ডে মৃত্যুর জন্য ফায়ার সার্ভিস ও বিজিএমইএ’র পরস্পরকে দোষারোপ
গার্মেন্টস শিল্পে অগ্নিকান্ডে শ্রমিকদের মৃত্যুর কারণ হিসেবে বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক এবং গার্মেন্টস শিল্প মালিকরা পরস্পরের বিরুদ্ধে দায়িত্বহীনতা ও অনিয়মের অভিযোগ করেছেন।গার্মেন্টস শিল্পে অগ্নিকান্ডে শ্রমিকদের মৃত্যুর কারণ হিসেবে বুধবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক এবং গার্মেন্টস শিল্প মালিকরা পরস্পরের বিরুদ্ধে দায়িত্বহীনতা ও অনিয়মের অভিযোগ করেছেন।
অভিযোগ এবং পাল্টা অভিযোগের পরিপ্রেক্ষিতে ‘শিল্প কারখানায় অগ্নিকান্ড ঃ কারণ ও প্রতিকার’ বিষয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠকে সরকার বিভিন্ন কারখানার দূর্বলতা চিহিৃত করতে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
কমিটি প্রতিটি কারখানার জন্যে একটি চেকলিস্ট তৈরি করবে এবং ৬০ দিনের মধ্যে যে সকল মালিক এই দূর্বলতা পূরণ করবে না, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সভাপতিত্বে বৈঠকে কারখানায় অগ্নিকান্ডের কারণ, অগ্নিকান্ড প্রতিরোধ, উদ্ধার কাজের সীমাবদ্ধতা এবং অগ্নিকান্ড প্রতিরোধের পদক্ষেপ বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়াও বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লা বুলু, জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা ও বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান মাহমুদুর রহমান এবং বিজিএমইএ, বিকেএমইএ, এফবিসিসিআই, ডিসিসিআই, এমসিসিআই এবং বিইপিজেডএ নেতৃবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।
বৈঠকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক বৈঠকে গার্মেন্টস মালিকদের বিভিন্ন দায়িত্বহীনতার বিষয়ে অবহিত করেন।
তিনি জানান, অধিকাংশ গার্মেন্টস কারখানাই অনুমোদন গ্রহণ করে না এবং এর অবস্থার প্রতি লক্ষ্য রাখে না।
তিনি কারখানার ফটক বন্ধ রাখা ও ভবন নীতিমালার লংঘনসহ শ্রমিকদের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় বিভিন্ন সুযোগ সুবিধার অভাবের কথাও উল্লেখ করেন।
অপরদিকে একাধিক গার্মেন্টস মালিক এবং বিজিএমইএ নেতৃবৃন্দ ফায়ার সার্ভিসের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করে বলেন, তারা যথাযথ পরিদর্শন ছাড়াই ছাড়পত্র দিয়েছে।
বৈঠকে দুপক্ষের বক্তব্য নিয়ে আলোচনা শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। কমিটিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক এবং বিওআই, বাণিজ্য মন্ত্রণালয়, এফবিসিসিআই, বিজিএমইএ, বিকেএমইএ ও বেপজার প্রতিনিধিদের অর্ন্তভূক্ত করা হয়।
বৈঠকে এই কমিটিকে ১৫টি দল টিম গঠনের ক্ষমতা দেওয়া হয়। ওই টিমগুলো চেকলিস্ট তৈরী করবে এবং কারখানা মালিকদের ৬০ দিনের মধ্যে তাদের দূর্বলতা পূরণের পরামর্শ দেবে।
লুৎফুজ্জামান বাবর বলেন, অনুমোদন না থাকা সত্তেও বিপুল সংখ্যক গার্মেন্টস সচল রয়েছে এবং ভবন নির্মান নীতিমালা লংঘন করছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা এই নীতিমালা মানছে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের এটাই উপযুক্ত সময়।
বরকত উল্লাহ বুলু বলেন, ‘গার্মেন্টস খাতের জন্য আমাদের মিডিয়া বন্ধুসুলভ আচরন করছে না। যদিও চীন, ভারত এবং পাকিস্তানের গার্মেন্টস খাতের অবস্থা আমাদের চেয়েও ভয়াবহ, কিন্তু তাদের সংবাদপত্র তা প্রকাশ করে না।
