২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরির সময় সরকারপন্থি কর্মচারি নেতা ধৃত

সরকারপন্থি জাতীয়তাবাদী কর্মচারি সমিতি, বাংলাদেশ ব্যাংক ইউনিটের এক নেতা বুধবার কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল শাখার নোট পরীক্ষা হল থেকে চুরি করা টাকাসহ হাতেনাতে ধরা পড়েছেন বলে দাপ্তরিক সূত্র জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2006, 08:03 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

সূত্র জানায়, সমিতির যুগ্ন সম্পাদক মো. নওশাদ আলী বুধবার চার নম্বর মুদ্রা পরীক্ষা হলে দায়িত্ব পালনের সময় ১১,৫০০ টাকা সরিয়ে নেন।

৫০০ টাকার একটি বান্ডিল থেকে কিছু টাকা খোয়া গিয়েছে বুঝতে পেরে হলের দায়িত্বে থাকা একজন সহকারী পরিচালক ব্যাংকের এমএলএসএস নওশাদ আলীকে চ্যালেঞ্জ করেন। এসময় তার দেহ তল্লাশি করে ২৩টি ৫০০ টাকার নোট পাওয়া যায় বলে সূত্র জানায়।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংক মতিঝিল শাখার মহা--ব্যবস্থাপক মো. আব্দুল মতিন বলেন, তার দোষ ধরার পরপরই আমরা তাকে বরখাস্ত করেছি।

তিনি বলেন, এ ঘটনা তদন্তে বাংলাদেশ ব্যাংক কমিটি গঠন করবে। কমিটির তদন্ত প্রতিবেদনের ওপর ভিত্তি করে তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।