তিন মাসের মধ্যে চূড়ান্ত করা হচ্ছে চামড়া নীতি
আগামী তিন মাসের মধ্যে সরকার চামড়া নীতি চূড়ান্ত করবে। ইতোমধ্যেই এ নীতিমালার একটি খসড়া বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় খসড়াটি পর্যালোচনা শেষে চূড়ান্ত করবে।
শনিবার ‘শেপ’ আয়োজিত দ্বিতীয় কর্শশালার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা বরকতুল্লা বুলু একথা জানান।
লেদার সার্ভিস বিজনেস প্রমোশন কাউন্সিল, ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার এবং এশিয়া ট্রাষ্ট ফান্ড (ইউ) রাজধানীর একটি হোটেলে এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় আরো বক্তব্য রাখেন আইটিসি’র প্রোগ্রাম অফিসার জিওভানি দাদাগলিও, এলএসবিপিসির সমন্বয়ক গোলাম হোসেন, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব (এফটিএ) ইলিয়াস আহমেদ, বাংলাদেশ প্রক্রিয়াজাত চামড়া ও চামড়া এবং চামড়াজাত দ্রব্য রপ্তানিকারক সমিতির (বিএফএলএলএফইএ) সভাপতি টিপু সুলতান এবং আইটিসির উপদেষ্টা সোফিন হোনুজ।
বাণিজ্য উপদেষ্টা বরকতউল্লা বুলু বলেন, দূর্বল ট্যানারীগুলো পুনর্বাসনের জন্য সুপারিশমালা তৈরী করতে বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিবকে (রপ্তানি) প্রধান করে একটি কমিটি গঠন করা হয়েছে।
জিওভানী দাদাগিলো বলেন, ‘আমরা ২০ টি দেশের ৪০ টি সেক্টরে কাজ করছি। আমরা বাস্তবসম্মত পরিকল্পনা, কৌশলগত সক্ষমতা এবং কারিগরী সুবিধাসহ এই খাতের কৌশলগত উন্নয়নে কাজ করছি।
