মসুর ডাল, পিঁয়াজ এবং আলুর দাম বেড়েছে
কম উৎপাদন এবং অধিক মূল্যে আমদানী’র কারণে পাইকারী বিক্রেতারা শুক্রবার মসুর ডাল, পিঁয়াজ এবং আলুর মূল্য বাড়িয়ে দেয়াতে রাজধানীর বাজরগুলোতে এসব পণ্যের দাম বেড়ে গেছে।
অন্যান্য নিত্যপ্রয়োজনীয় দ্রব্য যেমন চাল, চিনি, রান্নার তেল, শাকসবজি, গুড়ো দুধ, মাংশ এবং অন্যান্য দ্রব্য দামও কিছুটা বাড়তির দিকে।
কারওয়ানবাজারের হাসিনা মার্কেটের পাইকারি ডাল বিক্রেতা মো. আক্কাস মিয়া বিডিনিউজকে বলেন, দেশি মসুর ডাল উৎপাদক চরমভাবে বিঘিœত। এছাড়াও মার্কিন ডলারের সাথে টাকার মূল্যমান কমে যাওয়ায় আমদানি খরচ বেশি পড়ায় মসুর ডালের দাম বেড়ে গেছে।
তিনি বলেন, বেশির ভাগ মসুর ডাল আসে ভারত এবং নেপাল থেকে। তবে দাম বাড়লেও বাজারে মসুর ডালের কোনও ঘাটতি নেই।
গত সপ্তাহে মসুর ডালের মার্কেট দাম ছিল কেজি প্রতি ৫২ টাকা যা শুক্রবার বিক্রি হয়েছে ৫৪ টাকায়। দেশি ও আমদানীকৃত পিয়াজের মূল্য ১৩ থেকে ১৪ টাকা বিক্রি হয়েছে কাঁচা বাজারে যা গত সপ্তাহের তুলনায় ২ টাকা বেশি। আলুর মূল্য কেজি প্রতি ২ টাকা বৃদ্ধি পেয়ে ১২ টাকা করে বিক্রি হচ্ছে।
পিঁয়াজের পাইকারি বিক্রেতা মোহাম্মদ আলী বলেন, এই বছর পিঁয়াজ উৎপাদন কম। তিনি বলেন পাইকারি বিক্রেতারা পিঁয়াজ কেজি প্রতি ২ টাকা বাড়িয়ে বিক্রী করছে।
“এই সপ্তাহে আমি ৪৪০ টাকা দরে একমন পিয়াজ কিনেছি যা গত সপ্তাহে ছিল ৩৮০-৪০০টাকা” তিনি বলেন।
“আলু বিদেশে রপ্তানি হচ্ছে এবং এবছর এর উৎপাদনও কম” কারওয়ান বাজারের পাইকারি বিক্রেতা মজিবুর রহমান আলুর দাম বৃদ্ধি পাওয়ার কারণ হিসেবে বলেন।
মাংশের বাজারে প্রতি কেজি বয়লার মুরগি ৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। দেশি মুরগির দাম ব্রয়লার মুরগির চেয়ে কেজিতে ৩০ টাকা বেশি। এক কেজি গরুর মাংশ ১৩০ থেকে ১৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
শাকসবজির বাজারে বেগুন ২০ থেকে ২২ টাকা, ঢেঁড়স ১৮ থেকে ২০ টাকা, সিম ২২ থেকে ২৪ টাকা, ঝিঙ্গা ১৫ থেকে ২০ টাকা, করর্ল্লা ১৮ থেকে ২০ টাকা এবং টমেটো ১৪ থেকে ১৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
