২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় এসকর্ট গ্র“পের সাথে যৌথ বিনিয়োগে নিটল-নিলয় গ্র“পের ট্রাক্টটর তৈরির ঘোষণা

ভারতীয় মালিকানাধীন এসকর্ট গ্র“পের শাখা ‘দা এসকর্ট এগ্রি মেশিনারী’ মঙ্গলবার বাংলাদেশী নিটল-নিলয় গ্র“পের সাথে যৌথ বিনিয়োগে ঢাকার উপকন্ঠে একটি প্লান্টে ট্রাক্টর তৈরির ঘোষণা দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2006, 08:49 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

‘আমরা এসকর্টের সাথে যৌথ বিনিয়োগে ট্রাক্টর সংযোজন ও উৎপাদনের লক্ষ্যে ঢাকা থেকে দুই ঘন্টা দূরত্বের কিশোরগঞ্জে ১০ মিলিয়ন ডলার ব্যায়ে একটি প্লান্ট স্থাপনের পরিকল্পনা করছি’। নিটল-নিলয় গ্র“পের চেয়ারম্যান আব্দুল মোতলুব আহম্মেদ এ কথা বলেন। বৈঠকের বিষয়ে গণমাধ্যমকে অবহিতকালে তিনি আরও জানান, চলতি বছরের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে প্লান্টের উৎপাদন কাজ শুরু হবে। 

অতিদ্রুত চুক্তি স্বাাক্ষর হবে উল্লেখ করে মোতলুব আহম্মেদ বলেন, যৌথ বিনিয়োগে তার কোম্পানি অধিকাংশ শেয়ারের (প্রায় ৬০ ভাগ) মালিকানা রাখবে, যা হবে ভারতীয় কোম্পানির সাথে তাদের চতুর্থতম বিনিয়োগ কার্যক্রম।

অন্য যৌথ বিনিয়োগকারীরা হলো টাটা গ্র“প, বিরলা গ্র“প এবং বলোপ্লাস্ট।

নতুন বিনিয়োগে বাংলাদেশে প্রতি বছর এক হাজার ট্রাক্টর সরবরাহের লক্ষ্য নির্ধারন করা হয়েছে। এছাড়াও প্রতিবেশী দেশ মায়ানমার এবং ভারতের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে প্রতিবছর তিন হাজার ট্রাক্টর রপ্তানি করা হবে। আগামী এক বছরের মধ্যে রপ্তানি শুরু হবে।