২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের জন্য জাপানী খাদ্য সাহায্যকে স্বাগত জানিয়েছে ডব্লুউ এফ পি

খাদ্য নিরাপত্তা কর্মসূচির অধীনে বাংলাদেশের জন্য জাপান সরকারের প্রায় ৩০ কোটি টাকা মূল্যমানের খাদ্য সাহায্যকে স্বাগত জানিয়েছে জাতিসংঘের খাদ্য সাহায্য কর্মসূচি সংস্থা (ডব্লুউ এফ পি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2006, 01:52 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

ডব্লুউ এফ পি-এর প্রতিনিধি ডগলাস ব্রডেরিক জানান, বাংলাদেশে অপুষ্টিজনিত সমস্যায় আক্রান্ত ১১ লক্ষ মানুষের পুষ্টিঘাটতি পূরণে এই খাদ্য সাহায্য উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

ব্রডেরিক বাংলাদেশের মানুষের পুষ্টি সমস্যা দূরীকরনে জাপানের ভূমিকাকে স্বাগত জানিয়ে জাপান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঢাকায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার একথা জানানো হয়।

১৭ মার্চ জাপানের টোকিওতে ডব্লুউ এফ পি-এর বার্ষিক আলোচনা সভায় জাপান সরকারের সাথে আলোচনার পর ডব্লুউ এফ পি ১২ মিলিয়ন ডলারের সাহায্য পেয়েছে যার এক-তৃতীয়াংশ বাংলাদেশের পুষ্টি ঘাটতি মোকাবেলায় ব্যয় করা হবে।