জ্বালানি উপদেষ্টার‘রাষ্ট্রবিরোধী চুক্তি’ বলে করা মন্তব্যের বিরোধীতা করে সাবেক বিএমডি কর্মকর্তার বক্তব্য
খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর একজন সাবেক পরিচালক, যিনি ফুলবাড়ি কয়লাখনির চুক্তি স্বাক্ষর করেছিলেন রোববার চুক্তি সম্পর্কে সম্প্রতি জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের ‘রাষ্ট্রবিরোধী চুক্তি’ বলে করা মন্তব্যের বিরোধীতা করেছেন।
খনি ও খনিজসম্পদ বিধিমালার ৫৯ ধারাকে অবহেলা করে এ ধরনের দায়িত্বহীন মন্তব্য দেশের জ্বালানিখাতের জন্যে একটি বিপদের সংকেত এবং তা জাতীয় স্বার্থকেই ক্ষতিগ্রস্ত করবে, সাবেক বিএমডি পরিচালক ও ভূতত্ববিদ এম মোমিনুল্লাহ বিডিনিউজকে এ কথা বলেন।
জ্বালানি উপদেষ্টা ১৬ই মার্চ মন্তব্য করেন যে, ফুলবাড়ি কয়লা খনি বিষয়ে ১৯৯৪ ও ১৯৯৮ সালে সাক্ষরিত চুক্তি রাষ্ট্র বিরোধী এবং এ বিষয়ে জড়িত বিএনপি (১৯৯১-৯৬) এবং আওয়ামী লীগ (১৯৯৬-২০০১) উভয় দলীয় ব্যাক্তিদের শাস্তি হওয়া উচিত।
মমিনুল্লাহ বলেন, জ্বালানি উপদেষ্টা দেশের খনিজ সম্পদ ও ভূত্বত্তের পেছনের ইতিহাস না জেনেই, কোনও ধারণা ছাড়াই এ ধরনের মন্তব্য করেছেন।
তিনি বলেন ১৯৮৬ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত দেশের সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের সম্পৃক্ততায় বহুপাক্ষিক সমঝোতার ফল হিসেবে উত্তরবঙ্গের কয়লা খনন ও উত্তোলনের লক্ষ্যে এ চুক্তিটি গৃহীত হয়।
তিনি জানান ১৯৯৪ সালের ৩১ জানুয়ারি মন্ত্রীপরিষদ বিএইচপি মিনারেলস এর সাথে চুক্তির শর্তাবলি অনুমোদন করে এবং পরে এশিয়া এনার্জিকে কাজটি দেয়া হয়। তিনি জানান, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষনের লক্ষ্যে বিষয়টি ফার ইস্টার্ন ইকোনোমিক রিভিউ এবং দ্য ইকোনোমিস্ট এও প্রকাশিত হয়।
তিনি জানান, প্রকৃতপক্ষে বিএইচপি মিনারেলস ও বাংলাদেশ সরকারের মধ্যে কয়লা উত্তোলনের চুক্তিটি স্বাক্ষরিত হয় ১৯৯৪ সালের ২০ আগস্ট। এ্যাসাইনমেন্ট এগ্রিমেন্টটি করা হয় ১১ ফেব্রয়ারি ১৯৯৮ তারিখে।
তিনি চুক্তির বিভিন্ন ধারার কথা উল্লেখ করেন যা দেশের স্বার্থ সংরক্ষিত রাখা নিশ্চিত করেছে।
