২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

থাইল্যান্ডে রপ্তানি বাড়াতে ব্যবসায়ীরা ব্যর্থ হয়েছেন: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী রোববার বলেছেন, পণ্য রপ্তানিতে থাইল্যান্ড সরকার যে ভুর্তকীর সুযোগ দিয়েছিল বাংলাদেশী ব্যবসায়ীরা তার সদব্যবহার করতে ব্যর্থ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2006, 09:04 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

থাইল্যান্ড প্রদর্শনী ২০০৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী উভয় দেশের ব্যবসা ক্ষেত্রে ব্যবধান কমিয়ে আনার ওপর জোর দেন। তিনি বলেন, থাই ব্যবসায়ীরা বাংলাদেশী পণ্যসামগ্রী যেমন তৈরি পোশাক, পাট, চা, চামড়া, ঔষধ সামগ্রী, সামুদ্রিক মাছ, হালকা প্রকৌশল সামগ্রী, মশলা এবং কসমেটিকস ইমপোর্ট করতে পারে।

থাইল্যান্ড এক্সপোর্ট প্রমোশন বিভাগ ঢাকায় বসুন্ধরা সিটিতে শনিবার থেকে পঞ্চমবারের মতো তিন দিনের মেলার আয়োজন করেছে।

মন্ত্রী বলেন, “আমরা ২০০৩-০৪ অর্থবছরে থাইল্যান্ডে আমাদের রপ্তানির পরিমান ছিলো ২২ দশমিক ৭৯ মিলিয়ন মার্কিন ডলার এবং আমদানির পরিমান ছিলো ২৩৯ দশমিক ২৬ মিলিয়ন মার্কিন ডলার ২০০৪-০৫ অর্থবছরে এ ব্যবধান আরও বেড়ে রপ্তানির পরিমান দাঁড়ায় ৩৫ দশমিক ৬৫ মিলিয়ন মার্কিন ডলার ও আমদানি ৩২৭ দশমিক ৮০ মিলিয়ন মার্কিন ডলার।

ঢাকা চেম্বার অব কমার্স এণ্ড ইণ্ডাষ্ট্রি (ডিসিসিআই) এর সভাপতি এমএম মোনেন বলেন, দুই দেশের বাণিজ্য ব্যবধান কমিয়ে আনতে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা জরুরি।

ডিসিসিআই সভাপতি জানান, অক্টোবরে ব্যাংককে বাংলাদেশএকক বাণিজ্য মেলার আয়োজন করতে যাচ্ছে। 

বাংলাদেশে থাই রাষ্ট্রদূত সুপাত চিত্রনুকরোহ বলেন, তার সরকার বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে আকাশ ও নৌপথে বাণিজ্যিক কার্গো পরিবহনের চালু করতে আগ্রহী। তিনি বলেন দুই দেশের মধ্যকার ব্যাবসায়ী সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই কার্গো সার্ভিস কাযৃকর ভূমিকা রাখবে।