২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার সারাদেশে ১১০০, রাজধানীতে ৫৬০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি

শুক্রবার সরকারি ছুটির দিন সত্ত্বেও পিক আওয়ারে সারা দেশে ১১০০ মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2006, 09:36 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) সূত্র জানায়, সারাদেশে বিদ্যুতের চাহিদা রয়েছে ৪,০০০ মেগাওয়াট। কিন্তু সবগুলি প্লান্টে উৎপাদন হচ্ছে ২৯০০ মেগাওয়াট।

গত ১৫ দিনে হরিপুরের ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে তিনবার উৎপাদন কার্যক্রম বন্ধ হলেও বৃহস্পতিবার থেকে কেন্দ্রটি আবার চালু হয়েছে। শুক্রবার রাত থেকে মেঘনাঘাট ৪৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রের গ্যাস টারবাইন ২ বন্ধ হয়ে গেলে কেন্দ্রটি তার ক্ষমতার অর্ধেক উৎপাদন করতে পারছে।

এদিকে রাজধানীতে ১৫০০ মেগাওয়াট চাহিদার তুলনায় সরবরাহ হচ্ছে মাত্র ৯৪০ মেগাওয়াট।

পিডিবির একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানান, বেশকটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১২ ইউনিটের কার্যক্রম বন্ধ রয়েছে। যে কারণে শুক্রবার সারাদেশে লোডশেডিং ছিল।

পিডিবি সূত্র জানায়, আশুগঞ্জ প্লান্টের ইউনিট- ৫ (১৫০ মেগাওয়াট), ঘোড়াশাল প্লান্টের ইউনিট- ১ (৫৫ মেগাওয়াট) ইউনিট- (২১০ মেগাওয়াট), বড়পুকুরিয়া প্লান্টের ইউনিট- ১ (১২৫ মেগাওয়াট), খুলনার ৬০ মেগাওয়াট, টঙ্গীর ৮০ মেগাওয়াট, বাঘাবাড়ির ১০০ মেগাওয়াট, পিডিবি পরিচালিত হরিপুর প্লান্টের ইউনিট- ৩ (১০০ মেগাওয়াট), শাহজীবাজার কেন্দ্রের ইউনিট- ২ (৭০ মেগাওয়াট), কাপ্তাই হাইড্রোলিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট- ৩ (১৪০ মেগাওয়াট) কারিগরী ত্র“টির কারণে বন্ধ রয়েছে।

এদিকে গত এক সপ্তাহ ধরে উলান-ধানমন্ডির গ্রিড লাইন বন্ধ থাকায় পুরো এলাকায় ৪/৫ ঘন্টা করে বিদ্যুৎ থাকছে না।