২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিপ ব্রেকিং ইয়ার্ডে সাংবাদিক, মানবাধিকার কর্মীর প্রবেশ নিষেধ

চট্টগ্রামের জাহাজ ভাঙ্গা কারখানায় কোন সাংবাদিক এবং মানবাধিকার কর্মীর প্রবেশ নিষিদ্ধ। অনানুষ্ঠানিক এ ঘোষণা দেওয়া হয়েছে সেখানে। মানবাধিকার কর্মী বা সাংবাদিক পরিচয় পেলে লাঞ্ছিত হতে হয় মালিকপক্ষের লোকদের হাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাহামুদ মেনন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2006, 06:15 PM

Updated : 26 Apr 2022, 03:30 PM

“অনুগ্রহপূর্বক আপনার সাংবাদিক পরিচয়টি দেবেন না। যদি তারা আপনার ওই স্থানে যাওয়ার কারন যানতে পারে তাহলে আপনাকে হয়রানি করবে, আপনার ক্যামেরা এবং নোট বই ছিনিয়ে নিবে এমনকি শারীরিক ভাবেও লাঞ্ছিত হতে পারেন” শিপ ইয়ার্ডে প্রবেশে সহযোগিতা করেছেন এমন একটি সূত্র বিডিনিউজের প্রতিনিধিকে এ কথা বলেন।

তিনি বলেন, “ওই খানে ঢুকতে হলে আপনাকে ব্যবসায়ী অথবা অন্যকিছু পরিচয় দিতে হবে”।

একজন ব্যবসায়ীর পরিচয়ে শিপইয়ার্ড পরিদর্শন করে দেখা যায়, শত শত শ্রমিক খোলা আকাশের নিচে কাজ করছে, যাদের কাজের কোন নিদিষ্ট সময়সীমা নেই এবং চরম ঝুঁকির মধ্যে তাদের কাজ চলছে।

“আমি আমার অর্ধিকার সম্পর্কে কিছু যানিনা, তবে আমি একটা কথা খুব ভাল জানি যে, যদি আমি কাজ করি তবে আমি অর্থ উপার্জন করতে পারবো যা দিয়ে আমার এবং আমার পরিবারের খাদ্য জুটবে” আরিফুল নামের এক কারখানা শ্রমিক কারখানার বাইরে বসে এ কথা বলেন।

এই কারখানার ভিতরে শ্রমিকরা জীবীকার জন্যে কঠোর শারীরিক পরিশ্রম করে যাচ্ছে। একটি বিশাল সংখ্যক শ্রমিক কেবল গায়ের জোরেই কাজ করে যাচ্ছে।

এখানে শ্রমিকদের কাজ ঝুকি আর অনিশ্চয়তায় ভরা। স্বাস্থ্যৃ, চিকিৎসা, সেনিটেশন এবং অর্থনৈতিক সুরক্ষার ব্যাপারগুলো এখানে নাম মাত্র।

“আমরা এখানে কাজ করি আমাদের শরীরের কর্মক্ষমতা উপর নির্ভর করে। যদি আমি অসুস্থ্য বোধ করি তবে কেউ আমার যতœ নিবে না এমনকি আমার সঙ্গিরাও না। প্রত্যেকে এখানে নিজ নিজ উপার্জনের জন্য ব্যস্ত” বললেন সাজাহান নামের এক শ্রমিক যিনি ওই দিন প্রচণ্ড মাথাব্যাথার কারণে কাজে যেতে পারেন নি।

“গত তিন দিন আমি বিরতীহীন ভাবে ১২ ঘন্টা করে কাজ করেছি, আজ অসুস্থ্য বোধকরায় কাজে যেতে পারিনি” সাজাহান বলেন।

এখানকার শ্রমিকরা অসুস্থ্য হলে চিকিৎসা পান কি না কিংবা কারখানার ভেতবে ডাক্তার আছে কি না এমন প্রশ্নে শ্রমিকরা একবাক্যেই না বলে জানিয়ে দেন।

নামটি “জাহাজ ভাঙ্গা শিল্প” হলেও এটি এখনো ঠিক শিল্প হিসেবে গড়ে ওঠেনি। এটা কেবলই ব্যবসা এবং কিছু ধনি প্রভাবশালী ব্যবসায়ীর হাতে তা কঠোরভাবে নিয়ন্ত্রিত।

নিয়োগকর্তা বা মালিকদের শ্রমিক সমস্যা বিষয়ে মাথাব্যথা কম কারন তারা কখনই সরাসরি শ্রমিকদের সরাসরি নিয়োগ দেয় না। ঠিকাদারদের মাধ্যমেই শ্রমিকদের সংগ্রহ করা হয়।

শ্রমিকরা জানায়, ঠিকাদাররা যখন তাদের কাজে নেয় তখন তাদের সরাসরি বলে দেয় এখানে কোনও সুযোগ সুবিধা নেই, পোষালে কাজ কর না পোষালে না। এ অবস্থায় কেবল মজুরির জন্যেই কাজ করে শ্রমিকরা।

কারখানা পরিদর্শনের সময় দেখা যায়, কোটি টাকার এ ব্যবসায় নেই কোনও আধুনিক যন্ত্রপাতির ব্যবহার। ম্যানুয়াল পদ্ধতিতে কাজ চলছে। বেশির ভাগ শ্রমিকরা খালিপায়ে, হেলমেট ছাড়া, হাত মোজা ছাড়া, মাস্ক ছাড়াই লোহা কাটার কাজে শ্রম দিচ্ছে। কাঁধে লোহার পাত তুলে নেওয়ার সময় তাদের কেবল পুরোনো স্যান্ডেলের সোল ব্যবহার করতে দেখা যায়।

এই পরিদর্শনের যিনি সহায়তা করেছিল তিনি জানান, এই কারখানার বেশির ভাগ শ্রমিদদের শরীর ক্ষত চিহ্ন দেখা যাবে। বিশেষ করে কাঁধে ক্ষত রয়েছে প্রায় সকলেরই।

বাইরের কোন লোক শ্রমিকদের সাথে কথা বলতে দেওয়া হয়না।

“যদি কাউকে কোন প্রশ্ন করা হয় এবং ছাতার নিচে দাড়িয়ে থাকা সুপারভাইজার তা দেখে ফেলে তাহলে জোর করে বের করে দেবে। শারীরিক ভাবে লাঞ্ছিত করতেও এরা পিছ পা হয় না।” দিন কয়েক আগে একজন বিদেশী সাংবাদিককে হেনস্ত করে তারা। ছবি তোলার কারনে তারা তার ক্যামেরাও ছিনিয়ে নেয়,  জানান গাইড।

অ্যাডভাইজরি : ধারাবাহিক প্রতিবেদনের ১ম পর্ব