গাড়ি ক্রয়ে তহবিল মঞ্জুর করতে সরকারের প্রতি ট্রাইব্যুনাল বিচারকদের আহ্বান
নারী ও শিশু নির্যাতন ও প্রতিরোধ ট্রাইব্যুনালের বিচারকরা তাদের ব্যবহারের জন্য গাড়ি ক্রয়ে পাঁচ কোটি ৪০ ল্লিশ লাখ টাকা মঞ্জুর করতে বুধবার সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের সাথে বৈঠক শেষে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসেস অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) সাধারণ সম্পাদক আতাউর রহমান সাংবাদিকদের বলেন, দায়রা জজ হিসেবে আমরা নিজেদের ব্যবহারের জন্য গাড়ি পেলেও ট্রাইব্যুনালের ক্ষেত্রে আমরা এ সুবিধা পাই না।
তিনি জানান, দেশে ৪২টি নারী ও শিশু নির্যাতন ও প্রতিরোধ ট্রাইব্যুনাল রয়েছে। সেখানে ৪২ জন বিচারক জেলা বিচারকের সমমর্যাদা নিয়ে কর্মরত রয়েছেন।
অর্থমন্ত্রী সাইফুর রহমান বিচারকদের দাবিকে যৌক্তিক বলে উল্লেখ করে বলেন, কুখ্যাত বিভিন্ন অপরাধের জন্য তাদের মামলা পরিচালনা করতে হয় বলে তাদের (বিচারকদের) নিরাপত্তা প্রয়োজন।
সাইফুর রহমান বলেন, অফিসে আসার সময় বিচারকদের পায়ে হেঁটে আসতে হয় বলে তারা নিরাপত্তাহীনতায় ভোগেন।
তবে অর্থ বরাদ্দ দিতে বিচারকরা যে অনুরোধ জানিয়েছেন, সে ব্যাপারে অর্থমন্ত্রী বিশেষভাবে কিছু বলেননি।
সারাদেশে ইসলামী জঙ্গি সংগঠনের ধারাবাহিক বোমা হামলার ঘটনার প্রেক্ষিতে সরকার বিচারকদের নিরাপত্তা প্রদানের ব্যাপারে বারবার নিশ্চয়তা দিয়ে আসছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ফেব্র“য়ারি মাসে অর্থ মন্ত্রণালয়ের কাছে লেখা এক চিঠিতে বিষয়টির সুরাহা করার আহ্বান জানায়।
অর্থমন্ত্রীর সাথে বৈঠকে বিজেএসএ’র সভাপতি রফিকুল ইসলামসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
