টাটাকে আন্তর্জাতিক বাজার দরেই গ্যাস কিনতে হবে: সাইফুর
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান মঙ্গলবার বলেছেন, বাংলাদেশে টাটার প্রকল্পের জন্যে আন্তর্জাতিক বাজার দরে গ্যাস কিনতে হবে।
পরিকল্পনা মন্ত্রণালয়ে মঙ্গলবার টাটা কর্মকর্তাদের সাথে বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, যখনই এই প্রকল্পের চুক্তি সাক্ষর হোক না কেন আমরা বাংলাদেশের স্বার্থই দেখব। অন্যথায় এটি আমাদের জন্যে রাজনৈতিকভাবে ভালো হবে না।
তিনি আরো বলেন, বাংলাদেশের জন্যে এই প্রকল্পটিকে হতে হবে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য।
যদিও মন্ত্রী বলেন, টাট গ্র“প কাগজপত্রগুলো বেশ ভালোভাবে প্রস্তুত করেছে এবং সরকার তা বেশ গুরুত্ব নিয়েই দেখবে।
টাটা স্টিলের ব্যবস্থাপনা পরিচালক ড. ত্রিদিবেশ মুখার্জি টাটা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। টাটা বাংলাদেশের বাংলাদেশ প্রতিনিধি মানজার হোসেনও বৈঠকে উপস্থিত ছিলেন।
সাইফুর বলেন, টাটার বিনিয়োগে রপ্তানি, ব্যালান্স অব পেমেন্টসহ অর্থনৈতিক প্রভাবের ব্যাপারে আমাদের আরো বিচার বিবেচনা করা প্রয়োজন।
তিনি বলেন, গ্যাসের মূল্য এবং এর গ্যারান্টিই এখন মূল বিষয়। এ দুটি ব্যাপারে এখনো কোনো সমাধান হয়নি।
তিনি বলেন, যদিও অর্থমন্ত্রীকে বিনিয়োগ প্রস্তাবের ব্যাপারে অবগত করা হয়েছে। তারপরও তিনি গ্যাসের মূল্য নির্ধারণ নিয়ে সমঝোতা করতে পারে না।
তিনি জোর দিয়ে বলেন, আন্তর্জাতিক বাজার দরে পেট্রোলিয়াম এবং অশোধিত তেলের মূল্য অনুসারে গ্যাসের মূল্য নির্ধারণ করা প্রয়োজন।
এক প্রশ্নের জবাবে সাইফুর রহমান বলেন, জনগণের জন্যেই যখন পর্যাপ্ত গ্যাস নেই তখন আমি তাদেরকে কিভাবে গ্যারন্টি দিই।
তিনি বলেন, টাটা একটি প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠান। আমরা তাদের প্রস্তাব খুবই গুরুত্বের সাথে বিবেচনা করব।
অর্থমন্ত্রী বলেন, আগামী সপ্তাহে প্রধানমন্ত্রীর দিল্লি সফরকালে ভারত টাটার বিনিয়োগ পরিকল্পনার বিষয়টি তুলতে পারে।
ড. ত্রিদিবেশ মুখার্জি গ্যাসের মূল্য নিয়ে কোনো মন্তব্য করেননি।
এর আগে টাটা গ্র“পের কর্মকর্তারা বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) সম্মেলন কক্ষে এফবিসিসিআই কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন।
এফবিসিসিআই সভাপতি মির নাসির হোসেন বৈঠকে সভাপতিত্ব করেন। এসময় ড. ত্রিদিবেশ মুখার্জি প্রস্তাবিত বিনিয়োগ পরিকল্পনা উপস্থাপন করেন।
টাটা কর্মকর্তারা বাংলাদেশী ব্যবসায়ীদের টাটার বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
