২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এফবিসিসিআই ও টাটা গ্র“পের মধ্যে সভায় বিনিয়োগ সম্ভাবনার বিভিন্ন দিকে নিয়ে আলোচনা

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) নেতৃবৃন্দ এবং টাটা গ্র“প-এর প্রতিনিধিবৃন্দের মধ্যে এক মত বিনিময় সভা  মঙ্গলবার এফবিসিসিআই সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2006, 07:19 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেনের সভাপতিত্বে সভায় টাটা গ্র“পের উপ ব্যবস্থাপনা পরিচালক ড. টি মূখার্জি টাটার বিনিয়োগ প্রস্তাব নিয়ে তাদের অবস্থান তুলে ধরেন। তিনি স্টিল খাতে টাটার বিনিয়োগ সম্পর্কে ধারনা দেন।

বাংলাদেশে স্টিল, সার ও বিদ্যুৎ উৎপাদন খাতে টাটার প্রায় ৩ বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগ আশা করা হচ্ছে।

এফবিসিসিআই সভাপতি বাংলাদেশে উৎপাদনের পর টাটা স্টিল দিয়ে কি কি পণ্য তৈরি করা হবে, কয়লা খনি এলাকায় পুনর্বাসন, গ্যাস সরবরাহের নিশ্চয়তা,  কর্মসংস্থান, ট্যাক্স হলিডে এবং গ্যাসের মূল্য নির্ধারনের ইত্যাদি বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন। দেশের ব্যবসায়ী সম্প্রদায় টাটার বিনিয়োগ পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে জানতে আগ্রহী বলেও মীর নাসির হোসেন উল্লেখ করেন।

টাটা গ্র“পের আবাসিক পরিচালক মানজার হোসেন বাংলাদেশে টাটা’র পুর্ণাঙ্গ বিনিয়োগ পরিকল্পনা বিষয়ে বক্তব্য রাখেন।

এফবিসিসিআই সভাপতির এক প্রশ্নের উত্তরে টাটার আবাসিক পরিচালক জনাব মানজার হোসেন বলেন, টাটা ভারত থেকে দক্ষ শ্রমিক নিয়ে আসবে এবং স্থানীয়ভাবে অন্যান্য শ্রমিক নিয়োগ করবে।

সভায় এফবিসিসিআই প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আলী, সহ-সভাপতি দেওয়ান সুলতান আহমেদ, এফবিসিসিআই পরিচালক আবুল কাশেম আহমেদ, এ.কে.এম. শামসুদ্দিন, এম. এ আউয়াল, জনাব মো: আব্দুল ওয়াহেদ, কামরান তানভিরুর রহমান এবং আলহাজ্ব মোঃ বজলুর রহমান উপস্থিত ছিলেন।