জার্মানিতে আন্তর্জাতিক সফট্ওয়্যার বাণিজ্য মেলায় বাংলাদেশ ৩ লাখ ডলারের সফট্ওয়্যার রপ্তানির অর্ডার পেয়েছে
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত জার্মানির হ্যানোভারে আন্তর্জাতিক সফট্ওয়্যার বাণিজ্য মেলা- ২০০৬ এ অংশগ্রহণকারী দুটি আইটি প্রতিষ্ঠান তিন লাখ ডলারের অর্ডার পেয়েছে।
ওই দুটি প্রতিষ্ঠান হংকং- এর একটি কোম্পানির থ্রি ডি অ্যানিমেটেড গেম এবং সাউথ আফ্রিকা ও স্লোভাকিয়ার দুটি কোম্পানির ইন্টারনেট টেলিফোন বিল সংক্রান্ত সফট্ওয়্যার তৈরি ও রপ্তানির জন্যে তিন লাখ মার্কিন ডলারের তাৎক্ষণিক রপ্তানি অর্ডার পেয়েছে বলে সরকারি এক তথ্য বিবরণীতে জানানো হয়। বাংলাদেশের ছয়টি আইটি প্রতিষ্ঠান ওই মেলায় অংশ নেয়।
