বাংলাদেশ ব্যাংকের রিভার্স রেপো নিলামের ফলাফল
বাংলাদেশ ব্যাংকে সোমবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য রিভার্স রেপো নিলাম অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, নিলামে একদিন মেয়াদি ৩৬ কোটি টাকার একটি দরপত্র পাওয়া যায় এবং তা গৃহীত হয়। গৃহীত দরপত্রের বার্ষিক সুদের হার ছিল পাঁচ দশমিক ৬০ শতাংশ।
