২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ‘ওয়াইন ট্রেড’ চুক্তি স্বাক্ষর

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকে আরো সমৃদ্ধ করতে ১০ মার্চ দুই দশমিক আট বিলিয়ন ডলারের ‘ওয়াইন ট্রেড’ চুক্তি স্বাক্ষর করেছে। ওয়াই প্রস্তুত ও লেবেল লাগানোর মাধ্যমে এ অর্থ বিনিয়োগ করা হবে বলে ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিস সূত্রে জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2006, 03:50 PM

Updated : 26 Apr 2022, 03:29 PM

চুক্তিটি ২০ বছরের সমঝোতা চেষ্টার ফসল। মার্কিন কর্তৃপক্ষের দাবি মতে এখন থেকে বোতলের গায়ে আর ইউরোপীয় ব্র্যান্ড ‘শিয়ানতি’ বা ‘বারগ্যান্ডি’ এর নামের আধিপত্য থাকবে না। পাশাপাশি মার্কিন ওয়াইন উৎপাদকদের কিছু পদ্ধতিও এখানে অনুসৃত হবে।

সেপ্টেম্বর ২০০৫ এ উত্থাপিত চুক্তিটি একই বছরের ডিসেম্বরে ইইউ কৃষিমন্ত্রীদের অনুমোদন লাভ করে।