২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবার গ্রামীনফোন ‘জিপি সেবা মাস’ শুরু করতে যাচ্ছে

দেশের বৃহৎ মোবাইল ফোন কোম্পানি গ্রামীন ফোন বুধবার থেকে গ্রাহকদের জন্যে ‘জিপি সেবা মাস’ চালু করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 09:35 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

ঢাকায় মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে গ্রামীন ফোনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ফ্রাঙ্ক ফডস্টাড বলেন, সেবা মাস চলাকালীন গ্রাহক সেবা কার্যক্রম আরও শক্তিশালী ও কয়েকটি সংবাদ সেবা সংযোজন করা হবে।

শুধুমাত্র গত বছরেই তিনশ’ মিলিয়ন মার্কিন ডলার এবং মোট সাড়ে সাতশ’ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশ জুড়ে আমরা সর্বোচ্চ সেবা ও নেটওয়ার্ক কভারেজ দিতে অঙ্গীকারাবদ্ধ।

ফডস্টাড বলেন, গ্রামীন ফোন কর্তৃপক্ষ একটি মাত্র হেল্প লাইন নম্বর ১২১ গ্রাহকদের জন্যে চালু করেছে। সেবাটি ২৪ ঘন্টা গ্রাহকদের জন্যে চালু থাকে। সেবা মাস উপলক্ষে গ্রামীন ফোন যেমন আইটেমাইজ বিল, গ্রাহক কথা নামের আন্তঃব্যক্তিক যোগাযোগ, পোস্ট পেইড গ্রাহকদের জন্যে সুবিধাজনক ক্রেডিট পলিসি এবং প্রি পেইড গ্রাহকদের জন্যে নিউজ লেটার সেবার মত বেশ কয়েকটি নতুন সেবা চালু করবে।

তারা ৬১ জেলার বিভিন্ন উপজেলায় ৬০০ গ্রাহক সেবা ডেস্ক চালু করবে। সেগুলো সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকবে।

এছাড়া ছয়টি বিভাগীয় শহরে সপ্তাহের প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গ্রামীন ফোন ১৪০০ জনবল সংগ্রহ করেছে। এর আগে সারাদেশে ৪০০ জন গ্রাহকদের উন্নততর সেবা দিয়েছে।

সাংবাদিক সম্মেলনে গ্রাহক সেবার প্রধান বিদ্যুৎ কুমার বসু, জেনারেল ম্যানেজার (তথ্য বিভাগ) সৈয়দ ইয়ামিন বখত বক্তব্য রাখেন।