লন্ডন সম্মেলনে যাচ্ছে উচ্চ পর্যায়ের বাংলাদেশ প্রতিনিধিদল
২০১৫ সালের মধ্যে দারিদ্র্য অর্ধেকে নামিয়ে আনার লক্ষ্যে অগ্রাধিকার ও সহয়োগিতার ক্ষেত্র নির্ধারণে অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল আগামী সপ্তাহে লন্ডনে শুরু হতে হওয়া এশীয় দেশগুলোর নীতিনির্ধারক ও মন্ত্রীদের একটি সম্মেলনে যোগ দিতে যাচ্ছে।
সম্মেলনে ২০০০ সালের সেপ্টেম্বরে জাতিসংঘ সহস্রাব্দ শীর্ষ সম্মেলনে গৃহীত সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য অর্জনের ক্ষেত্রে এশিয়ার অগ্রগতির ব্যাপারেও গুরুত্বারোপ করা হবে।
ডিএফআইডি, বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক যৌথভাবে ‘এশিয়া ২০১৫: প্রবৃদ্ধি অর্জন, দারিদ্র্য নিরসন’ শীর্ষক এ সম্মেলনের আয়োজন করবে। ৬ ও ৭ মার্চ এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
অর্থমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. কামাল সিদ্দিকী, পরিকল্পনা কমিশনের সদস্য কাজী মেসবাহউদ্দিন, ব্রাকের চেয়ারম্যান ফজলে হাসান আবেদ, গণশিক্ষা বিষয়ক প্রচারাভিযান’র নির্বাহী পরিচালক রাশেদা চৌধুরী, পাওয়ার অ্রান্ড পার্টিসিপেশন বিসাচৃ সেন্টার এর বাংলাদশ’র পরিচালক হোসেন জিল্লুর রহমান এ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলে থাকবেন বলে অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়।
ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী হিলারি বেন এমপি সম্মেলনে সভাপতিত্ব করবেন। সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে অর্থমন্ত্রী সাইফুর রহমানের উদ্বোধনী ভাষণ দেওয়ার কথা রয়েছে।
দু’দিনব্যাপী এ সম্মেলনের চতুর্থ অধিবেশনে ড. কামাল সিদ্দিকী ‘পরবর্তীতে কোথায়? ২০১৫ সাল পর্যন্ত অংশীদারিত্বের বিষয় নির্ধারণ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।
বাংলাদেশ প্রতিনিধিদলের অপর সদস্যরাও আলোচনায় অংশ নেবেন।
২০১৫ সালের মধ্যে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য অর্জনে উন্নয়ন সংস্থা ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে এশীয় দেশগুলো কিভাবে একমত হবে সেটা নির্ধারণ করাই এ সম্মেলনের লক্ষ্য।
