২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সকল গার্মেন্টস কারখানায় ৪৫ দিনের মধ্যে বিকল্প সিঁড়ির ব্যবস্থা নিশ্চিত করতে বিজিএমইএ’র উদ্যোগ

দেশের সকল গার্মেন্টস কারখানায় আগামী ৪৫ দিনের মধ্যে বিকল্প সিঁড়ির ব্যবস্থা নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্ততকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2006, 07:38 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

বিজিএমইএ সভাপতি টিপু মুন্সীর সভাপতিত্বে সোমবার রাতে ঢাকায় অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ৪৫ দিনের মধ্যে যেসব কারখানায় দুটি সিঁড়ির ব্যবস্থা করা হবে না বিজিএমইএ সেসব কারখানাকে সব ধরনের সেবা ও সহায়তা প্রদান বন্ধ করে দেবে।

এ সময়ে আরো সিদ্ধান্ত নেওয়া হয়, কারখানা চল্কাালে বাধ্যতামূলকভাবে প্রতিটি সিঁড়ির দরজাই খোলা রাখতে হবে। বিজিএমইএ পরিদর্শক দল নিয়মিত পরিদর্শনকালে কোন কারখানায় যে কোন একটি সিড়িঁর দরজা বন্ধ পেলে ঐ কারখানাকে প্রথমবারের জন্য ১০ হাজার টাকা এবং দ্বিতীয়বারের জন্য ৫০ হাজার টাকা জরিমান করবে। এরপরও যদি ওই কারখানায় একই ঘটনার পূনরাবৃত্তি ঘটে তাহলে সে কারখানার সদস্য পদ বাতিল করা হবে।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী এক মাসের মধ্যে বিজিএমইএ ঢাকা ও চট্টগ্রামের পরিচালকদেরকে নিয়ে গঠিত বিশেষ টিম সকল পোশাক শিল্পে প্রযোজ্য কমপ্লায়েন্স কার্যক্রমের অগ্রগতি তদন্ত করে প্রতিবেদন তেরি করবে এবং সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এদিকে চট্টগ্রামের কেটিএস টেক্সটাইল লিমিটেড অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের চিকিৎসার সকল দায় দায়িত্ব গ্রহণ করে ২৫ লাখ টাকার তহবিল গঠন করেছে।

বিজিএমইএ পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রামের অগ্নি দূর্ঘটনায় নিহত শ্রমিকের পরিবারবর্গকে আইনানুগ ওয়ারিশ পাওয়া সাপেক্ষে আগামী ২ মার্চ ২০০৬ তারিখের মধ্যে প্রচলিত নিয়ম অনুয়ায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। নিহত শ্রমিকদের ওয়ারিশ বা উত্তরাধিকার বিষয়ে বিস্তারিত জানার জন্য কালুরঘাটে বিজিএমইএ’র তথ্য কেন্দ্র খোলা হয়েছে।