২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি কোম্পানির সাথে প্রাণের ১০ কোটি টাকার রপ্তানি চুক্তি স্বাক্ষর

প্রাণ এক্সপোর্ট লি. সৌদি কোম্পানি মারজুক-আল-হারবি’র সাথে চলতি অর্থবছরে ১০ কোটি ৩৫ লাখ টাকার পণ্য রপ্তানির ব্যাপারে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2006, 07:01 PM

Updated : 26 Apr 2022, 03:28 PM

জাতীয় প্রেসক্লাবে সোমবার রপ্তানি চুক্তিতে স্বাক্ষর করেন প্রাণ এক্সপোর্ট লি. এর পক্ষে চিফ অব এক্সপোর্ট হাসান মাহবুব এবং মারজুকÍআল-হারবি’র প্রতিনিধি ওমর ফারুক। প্রাণ-আরএফএল প্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আহসান খান চৌধুরী, জিএম (বিপনন) চৌধুরী কামরুজ্জামান কামাল, ডিজিএম (বিপনন) তাবারক হোসেন, মো. আব্দুল হালিম ও সৈয়দ ইশতিয়াক আহমেদ এসময় উপস্থিত ছিলেন।

হাসান মাহবুব জানান, প্রাণ বর্তমানে ৬৪টি দেশে তার পণ্য রপ্তানি করছে। তিনি বলেন, আমাদের রপ্তানিকৃত পণ্যের মধ্যে ৩৩ শতাংশ ভারতে রপ্তানি হয়।

আহসান খান চৌধুরী বলেন, গত তিন বছর ধরে আমরা বিভিন্ন দেশে পণ্য রপ্তানি করে আসছি। চলতি বছরে আমাদের রপ্তানি লক্ষ্যমাত্রা ১৫ মিলিয়ন মার্কিন ডলার।

মারজুক আল হারবি সৌদি আরবের বাংলাদেশী মালিকানাধীন একটি ডিস্ট্রিবিউশন কোম্পানি।