২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফুররের সাথে অস্ট্রেলিয়ার নতুন হাই কমিশনারের সৌজন্য সাক্ষাত

অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাই কমিশনার ডগলাস ফোসকেট সোমবার অর্থ এবং পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের সাথে তার পরিকল্পনা কমিশন কার্যালয় সৌজন্য সাক্ষাত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2006, 05:27 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

অর্থ এবং পরিকল্পনামন্ত্রী হাই কমিশনারকে স্বাগত জানান এবং তিনি প্রত্যাশা করেন নতুন হাই কমিশনারের এই নিয়োগের ফলে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া দুই দেশের মধ্যকার সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে।

বৈঠকে তারা বাংলাদেশের বর্তমান উন্নয়ন কর্মকাণ্ডে অস্ট্রেলিয়ার সহযোগিতা কর্মসূচির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

মন্ত্রী র্পাপরিক অর্থনেতিক সুবিধার জন্যে দুই দেশে ব্যাবসায়ী কমিউনিটির মধ্যে সমঝোতাপূর্ণ সম্পর্কের উপর জোর দেন এবং আশা প্রকাশ করেন যে হাই কমিশন এ ব্যপারে সর্বাত্মক প্রচেষ্টা চালাবে।

অর্থমন্ত্রী এবং হাই কমিশনার দু’জনেই বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া ভবিষ্যত বাণিজ্য ও বিনিয়োাগসহ অন্যান্য সম্ভাবনাময় ক্ষেত্রগুলোতে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।