২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে ডিজেল সংকটের কারণে ইরি-বোরো চাষ ব্যাহত

কুড়িগ্রামের বিভিন্ন উপজেলায় ডিজেল সংকটের কারণে ইরি-বোরে চাষ ব্যাহত হচ্ছে।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2006, 12:14 PM

Updated : 26 Apr 2022, 03:27 PM

সূত্র জানায়, জেলার চিলমারী, রৌমারী, রাজিবপুর উপজেলাসহ চার শতাধিক চরে ডিজেল সংকটের কারণে কৃষকরা চরম দুর্ভোগ পোহাচ্ছে।

কৃষকরা অভিযোগে জানায়, চলতি মৌসুমে এসব অঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট এবং সারের মূল্য বৃদ্ধির কারণেও তারা দুর্ভোগের শিকার হচ্ছে।

এখানে ৪০ থেকে ৪৫ টাকা দরে প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে। এর অগে এর মূল্য ছিল প্রায় ৩১ টাকা।

সূত্র জানায়, কুড়িগ্রাম জেলা ও পার্শ্ববর্তী অঞ্চলের ডিজেল এবং কেরোসিনের চাহিদা মেটানোর জন্য ১৯৮৯ সালে চিলমারীর ব্রহ্মপুত্র নদের উপর ভাসমান তেল ডিপো স্থাপন করা হয়।

নদীতে আশঙ্কাজনক হারে পানি হ্রাসের কারণে তেলবাহী জাহাজ চিলমারী যমুনা ওয়েল কোম্পানিতে পৌঁছতে না পারার কারণে এই তেল সংকটের সৃষ্টি হয়েছে বলে জানা যায়।

যমুনা অয়েল কোম্পানির ডিপো ইনচার্জ মোহাম্মদ আলী বিডিনিউজকে জানান, সর্বশেষ গত ফেব্রুয়ারিতে ৩ লাখ ৭৫ হাজার লিটার ডিজেল আসে এবং তা ১১ ফেব্রুয়ারি শেষ হয়ে যায়।