২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দাম কমার পরেও খুচরা বাজারে চিনির দাম কমেনি

পাইকারি বাজারের দাম কমা সত্ত্বেও খুচরা বাজারে চিনি পূর্বমূল্যে বিক্রি হচ্ছে। রাজধানীর কাচাবাজারগুলোতে মুগ এবং মাশকালাইসহ বিভিন্ন ডালের দাম ১০ থেকে ১৪ টাকা এবং পামওয়েলের দাম তিন টাকা বৃদ্ধি পেয়েছে। চাল, সবজি এবং মাছের দাম অপরিবর্তিত রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2006, 05:59 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

“আমরা এ সপ্তাহে ৫০ কেজির চিনির বস্তা ২,৫৫০ টাকায় কিনেছি যেটা গত সপ্তাহে ছিল ২,৫৮০ টাকা”, কারওয়ানের গিয়াস এন্টারপ্রাইজের মোক্তার হোসেন জানান।

তিনি জানান, তারা বর্তমানে এক কেজি চিনি ৫১ টাকা মূল্যে বিক্রি করছেন। বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশনের (টিসিবি) খোলা বাজারে বিক্রয় (ওএমএস) চালু করার কারলে চিনির মূল্য কমেছে বলে জানান তিনি। তিনি আরও জানান, সীমান্ত এলাকায় চোরাচালানের মাধ্যমেও কিছু চিনি বাজারে আসছে।

তবে দাম কমার পরেও খুচরা বিক্রেতাদের কেজি প্রতি চিনি ৫৪ থেকে ৫৬ টাকায় বিক্রি করতে দেখা গেছে। দাম কমার কথা স্বীকার করে মোহাম্মদপুর বাজারের খুচরা বিক্রেতা রাজিব বলেন, “বেশির ভাগ ক্রেতাই অল্প পরিমানে চিনি ক্রয় করে। যদি কেউ কেজি পরিমান ক্রয় করে সেক্ষেত্রে মূল্য কমানো যায়।”

পামওয়েল গত সপ্তাহে বিক্রি হয়েছে ৩৬ টাকা, কিন্তু সয়াবিন তেলের ভেজালের কারণে পাম তেলের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এ সপ্তাহে তার দাম তিন টাকা বৃদ্ধি পেয়েছে।

গ্রীস্ম মওসুমে বোতলজাত সয়াবিন তেলে পাম তেলের মিশ্রন দেওয়ার হার বেড়ে যায়, কারন উচ্চ তাপমাত্রার কারণে এ ভেজার সহজে ধরা পড়ে না, কারওয়ানবাজারের জিয়া এ কথা জানান।

সুপার পামওয়েলের কথা উল্লেখ করে তিনি জানান, খুচরা বিক্রেতারা অনেক সময় এ তেলকে সয়াবিন তেল বলে ক্রেতাদের কাছে বিক্রি করে দেয়।

মোহাম্মদপুর কৃষি মার্কেটের দোকনদার মকবুল জানান, মিনিকেট এবং পাইজামসহ বিভিন্ন চালের মূল্য গত সপ্তাহের মূল্যে স্থীর রয়েছে তবে নাজিরশাইল চালের মূল্য সামান্য বেড়েছে।

শাকসবজির বাজারে বেগুন, করলা, শিম এবং ঢেড়স বিক্রি হচ্ছে যথাক্রমে ১৬ থেকে ২০টাকা, ১২ থেকে ১৪টাকা এবং ১৮ থেকে ২০টাকা দরে। একটি মাঝারি আকারের বাধাকপি ১২টাকা মূল্যে এবং ফুল কপি ১৫টাকা মূল্যে বিক্রি হচ্ছে।