২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে সাত মাসে মাত্র ৪.৮৪ শতাংশ ভূমি উন্নয়ন রাজস্ব আদায়

কক্সবাজারে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে ভূমি উন্নয়ন রাজস্ব আদায় হয়েছে মাত্র ৪.৮৪ শতাংশ।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 10:27 AM

Updated : 26 Apr 2022, 03:26 PM

কক্সবাজার জেলায় ভূমি সংস্কার বিভাগ আয়োজিত ভূমি উন্নয়ন রাজস্ব আদায় বিষয়ক এক পর্যালোচনা সভায় এই তথ্য প্রকাশ করা হয়।

সূত্র জানায়, সরকার চলতি ২০০৫-০৬ অর্থবছরে সম্প্রতি ভূমি উন্নয়ন রাজস্বের দাবি নির্ধারন করেছে ৮৯৭ কোটি ৮৫ লাখ টাকা। অথচ গত জানুয়ারি পর্যন্ত সাত মাসে রাজস্ব আদায় করা হয়েছে ৪৩ কোটি ২১ লাখ টাকা। যা নির্ধারিত দাবির মাত্র ৪.৮৪ শতাংশ।

তাছাড়া, চলতি অর্থবছরে ১৪৭ কোটি ৬৪ লাখ টাকা সাধারণ দাবির বিপরীতে ডিসেম্বর মাস পর্যন্ত আদায় করা হয়েছে ৩৩ কোটি ৯২ লাখ টাকা।