২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষে এফবিসিসিআই এবং এফপিসিসিআই এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং ফেডারেশন অব পাকিস্তান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফপিসিসিআই), বাংলাদেশ ও পাকিস্তানের শীর্ষ চেম্বার দু’টির মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার পাকিস্তানের ইসলামাবাদে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 08:44 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন এবং এফপিসিসিআই সভাপতি চৌধুরী মুহাম্মদ সাঈদ নিজ নিজ চেম্বারের পক্ষে এ স্মারক স্বাক্ষর করেন। স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উপস্থিত ছিলেন।

স্মারকটিতে চারটি ধারা রয়েছে, যাতে প্রতিবছর যে কোন একটি দেশে বাংলাদেশ-পাকিস্তান যৌথ বিজনেস কাউন্সিল সভা অনুষ্ঠানের কথা বলা হয়। চেম্বারগুলো পেশাদার বিশেষজ্ঞ বিনিময়ের পাশাপাশি তাদের সদস্যদের সেবা প্রদান করবে। তারা বিভিন্ন পণ্য ও শিল্পের বিভিন্ন প্রক্রিয়া সম্পর্কে তথ্য আদান প্রদান করবে এবং যৌথ বিনিয়োগের জন্য তহবিল সংগ্রহ ও সম্ভাব্য অংশীদার খুজে পাওয়ার ব্যাপারেও কাজ করবে। এসব ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে উভয় পক্ষ দু’দেশের বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিভিন্ন সেমিনার, কর্মশালা সম্মেলন অনুষ্ঠানে সহায়তা দেবে।