২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীমান্তবর্তী এলাকার জ্বালানি-তেল পাম্প সরিয়ে আনার পরিকল্পনা করছে সরকার

পেট্রোলিয়াম জাতীয় দ্রব্যের চোরাচালান রোধে সরকার সীমান্তবর্তী এলাকা থেকে জ্বালানি-তেল পাম্পগুলো সরিয়ে আনার পরিকল্পনা করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 08:18 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

জ্বালানি উপদেষ্টা মাহামুদুর রহমান বুধবার আইন প্রয়োগকারী সংস্থাসমূহ ও ডিজিএফ’র সদস্যদের সাথে এক বৈঠকে এ আভাস দেন।

তিনি বলেন আগামী এক সপ্তাহের মধ্যে বিরাজমান জ্বালানি তেলের সংকট নিরসন না হলে র‌্যাব এবং বিডিআর বাহিনী মোতায়েন করে এর সুষ্ঠূ সরবরাহ নিশ্চিত করা হবে।

সভা থেকে জ্বালানি উপদেষ্টা সীমান্তাবর্তী এলাকাগুলোর টিএনও এবং ডিসিদের এক সপ্তাহের মধ্যে জ্বালানি পাম্পগুলো থেকে তেল বিতরণ পরিস্থিতি পর্যবেক্ষণ করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেন।

মাহমুদুর রহমান বলেন, পরিস্থিতি অপরিবর্তিত থাকলে দেশের সীমান্ত অঞ্চলগুলোর ৭৪টি পেট্রোল পাম্প সরিয়ে আনা হবে।

জ্বালানি উপদেষ্টা এছাড়াও সংকট নিরসনের লক্ষ্যে বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) ডিপোগুলো ছুটির দিনেও খোলা রাখার নির্দেশ দেন।

এছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভারতের ট্রাকগুলোর ওপর নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয় যাতেকরে বাংলাদেশ থেকে ফেরত যাওয়ার সময় এগুলো তেল ভর্তি করে নিয়ে যেতে না পারে।