২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি ক্রয় আইন ও ক্ষুদ্রঋণ আইন কাঠামো সোমবার মন্ত্রিসভায় উপস্থাপিত হবে

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমান বুধবার বলেছেন, সরকারি ক্রয় আইন ও ক্ষুদ্র্্্ঋণের আইন কাঠামো সংক্রান্ত আইন আগামী সোমবারের মন্ত্রিসভায় উপস্থাপিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2006, 07:41 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

অর্থমন্ত্রী দু’দিনব্যাপী সার্ক ফাইনান্স গভর্ণরস সিমপোজিয়াম অন মাইক্রোক্রেডিট উদ্ভোধনী অনুষ্ঠানে একথা বলেন। গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনুস সেমিনারে মুল প্রবন্ধ উপস্থাপন করেন। এ সময়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ড. সালাহউদ্দিন আহমেদ।

সাইফুর রহমান বলেন, ক্ষুদ্রঋণ বিতরণকারী সংস্থার জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আইন কাঠামো তৈরি প্রয়োজন। আর সরকারি ক্রয় আইনের মাধ্যমে সরকারি প্রশাসনের দূনীর্তি হ্রাস পাবে।

মুহাম্মদ ইউনুস বলেন, গরীব মানুষের হাজার হাজার কোটি টাকার সঞ্চয় ক্ষুদ্র্্্ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলোতে জমা রয়েছে। এসব প্রতিষ্ঠানের ওপর নজরদারী বাড়াতে এ আইনের প্রয়োজন।

তিনি বলেন, আনুষ্ঠানিক ব্যাংকগুলো যেসব ক্ষেত্রের ঋণদান করছে না, সে সব ক্ষেত্রে ক্ষুদ্র্্্ঋণ বিতরণকারী প্রতিষ্ঠানগুলো নতুন ঋণের বাজার সৃষ্টি করতে পারে।

ড. সালাহউদ্দিন আহমেদ জানান, সরকার বাংলাদেশ ব্যাংকে মাইক্রো ফাইনান্স এবং রেফারেন্স ইউনিট (এমআরআরইউ) প্রতিষ্ঠা করেছে যার মাধ্যমে এ নতুন এ আইনের খসড়া প্রণয়ন করা হয়েছে।

অনুষ্ঠানে সার্কের কেন্দ্রীয় ব্যাংকের প্রতিনিধিরা এবং বাংলাদেশ ব্যাংকের কর্মকতারা উপস্থিত ছিলেন।

সাইফুর রহমান বলেন, ক্ষুদ্রঋণ কার্যক্রমে সরকারের সাফল্য কখনই আলোচিত হয়নি। যদিও পল্লী কর্মসংস্থান ফাউন্ডেশন সাফল্যের সঙ্গে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে।