২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখলীতে সোনালী ব্যাংক এর শাখা তুলে নেয়ার প্রতিবাদে অবরোধ ও বিক্ষোভ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার সোনালী ব্যাংক কল্যাণ কলস শাখা তুলে নেয়ার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার সকাল থেকে ব্যাংক শাখাটি অবরোধ করে রেখেছে।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2006, 04:43 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

এলাকাবাসী জানায়, কর্তৃপক্ষ লোকসানের অজুহাত দেখিয়ে ব্যাংক এর ওই শাখা তুলে নেয়ার সিদ্ধান্ত নেয় ।

সূত্র জানায়, বিক্ষুব্ধ এলাকাবাসী সকাল থেকে গলাচিপা-কল্যাণ কলস সড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৮০ সালে সোনালী ব্যাংকের এ শাখাটি স্থাপন করা হয়। এ শাখায় পার্শ্ববর্তী পাঁচটি ইউনিয়নের প্রায় লক্ষাধিক লোক ও বিভিন্ন প্রতিষ্ঠান লেনদেন চালিয়ে আসছে।

মঙ্গলবার সকালে শাখাটি তুলে নেয়ার ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়লে সাবেক দুই সাংসদ অ্যাড. ইয়াকুব আলী চৌধুরী ও অ্যাড. আনোয়ার হোসেনের নেতৃত্বে কয়েক হাজার লোক ব্যাংক ও সড়ক অবরোধ করে।