২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুর শিল্পাঞ্চলে জুনের মধ্যেই গ্যাস সমস্যার সমাধান করা হবে: মাহমুদুর রহমান

গাজীপুর শিল্পাঞ্চলে আগামী জুনের মধ্যেই গ্যাস সমস্যার সমাধান করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2006, 07:11 PM

Updated : 26 Apr 2022, 03:26 PM

সভাপতি টিপু মন্সীর নেতৃত্বে বিজিএমইএ’র প্রতিনিধিদল সোমবার জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের সঙ্গে সচিবালয়ে সাক্ষাতকালে শিল্পাঞ্চলের গ্যাস সমস্যার কথা তুলে ধরলে জ্বালানি উপদেষ্টা এ কথা বলেন।

তিনি জানান, শিল্প প্রতিষ্ঠানসমূহে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের জন্য জ্বালানি মন্ত্রণালয় বিভিন্ন এলাকায় মূল গ্যাস লাইনের সমান্তরালে নতুন গ্যাস লাইন বসানোর উদ্যোগ নিয়েছে।

বিজিএমইএ সভাপতি টিপু মন্সী বলেন, গাজীপুর, সাভার, টঙ্গী ও কালিয়াকৈর এলাকাস্থ শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠানসমূহে নিয়মিত পযাপ্ত গ্যাস পাচ্ছে না। ফলে রপ্তানিমূখী প্রতিষ্টানসমূহের উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এবং সুনিদিষ্ট সময়ের মধ্যে রপ্তানি কার্যক্রম ব্যাহত হচ্ছে।

উপদেষ্টা বিজিএমইএ প্রতিনিধি দলকে বলেন, যে সব গ্রাহক প্রতিষ্ঠান যথাসময়ের মধ্যে গ্যাস বিল পরিশোধ করেছে এবং আগামীতেও যারা করবে, তাদেরকে মন্ত্রণালয় থেকে বিশেষভাবে স্বীকৃতি দেওয়া হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বিজিএমইএ সহ-সভাপতি শহিদুল হক চৌধুরী, শাহাদাৎ হোসেন চৌধুরী, বিদ্যুৎ, গ্যাস ও টেলিকম স্ট্যান্ডিং কমিটি’র চেয়ারম্যান প্রকৌশলী মান্নাফ খান, বিজিএমইএ সচিব ফসিহুর রহমান।