২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় রাজস্ব বোর্ডে নতুন সদস্য পদ খুলবে সরকার

জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) হিসাব কার্যক্রম তদারকি ও অনিয়ম প্রতিরোধ করতে সরকার একটি অতিরিক্ত সদস্য পদ সৃষ্টির পরিকল্পনা করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2006, 06:01 PM

Updated : 26 Apr 2022, 03:25 PM

এনবিআর চেয়ারম্যান খায়রুজ্জামান চৌধুরী বুধবার জানান, পরবর্তী অর্থবছর থেকে জাতীয় রাজস্ব বোর্ডে একটি কেন্দ্রীয় হিসাব শাখা প্রতিষ্ঠা করা হবে।

তিনি বলেন, সদস্য (হিসাব) নিয়োগের ফলে বোর্ড প্রতিষ্ঠানের আয়কর, কাস্টমস ও মূল্য সংযোজন করের (ভ্যালু অ্যাডেড ট্যাক্স) মত বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধন নিশ্চিত করা সম্ভব হবে।

এনবিআর সূত্র জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের হিসাব কার্যক্রম শক্তিশালী করার পাশাপাশি একটি হিসাব সেল খুলতে বোর্ড জানুয়ারি মাসে একজন পরামর্শক (কনসালটেন্ট) নিয়োগ দেয়।

চৌধুরী বলেন, সিদ্ধান্তের কার্যকারিতা কনসালটেন্টের উপদেশের ওপর নির্ভর করে। বোর্ডের হিসাব কার্যক্রম শক্তিশালী করার উপায় খুঁজে বের করতে তিনি ইতোমধ্যে কাজ শুরু করেছেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ২০০৬-২০০৭ অর্থবছর থেকে এনবিআর’র হিসাব কার্যক্রম দেখাশুনা করার জন্যে সদস্য নিয়োগের বিষয়টি আমরা গুরুত্বের সাথে বিবেচনা করছি।

এনবিআর সূত্র জানায়, নতুন খোলা হিসাব শাখার কর্মকর্তারা প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করার সময় বোর্ডের অন্য তিনটি বিভাগের কর্মকর্তাদের পক্ষ থেকে বাধার সম্মুখীন হচ্ছেন।

একটি সূত্র জানিয়েছে, নতুন একজন সদস্য (হিসাব) নিয়োগ দেওয়া হলে এ ধরনের সমস্যা কেটে যাবে।