২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্রগ্রামে ৩ দিনব্যাপী রপ্তানিকৃত বস্ত্র পণ্যের প্রদর্শনী শুরু

আন্তর্জাতিক ক্রেতা, বিক্রেতা এবং স্থানীয় রপ্তানিকারকদের জন্যে শনিবার বন্দর নগরীতে চতুর্থবারের মত তিন দিনব্যাপী চট্রগ্রাম অ্যাপারেল, ফেব্রিক্স এবং অ্যাক্সেসরিজ প্রদর্শনী (ক্যাফ্যাক্সপো) শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

>>

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2006, 07:51 PM

Updated : 26 Apr 2022, 03:24 PM

বাণিজ্যমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী শনিবার প্রদর্শনী উদ্বোধনকালে কোটামুক্ত সময়ে নতুন চ্যালেঞ্জের ব্যাপারে বপ্তানিকারকদের সর্তক হওয়ার আহ্বান জানান।

বাণিজ্যমন্ত্রী বলেন, বিশ্বের বস্ত্র বাজারে নতুন প্রতিযোগিতা দেশের বস্ত্র রপ্তানিতে ভয়াবহ ক্ষতিগ্রস্থ না করলেও চাপের মধ্যে রয়েছে।

তিনি বলেন কোটামুক্ত সময়ে আমাদের অর্জন খুব ভাল নয়, পরিবর্তনশীল বস্ত্র বাজারে আমাদের সাফল্য ধরে রাখতে ব্যাপক প্রচেষ্টা নেয়া উচিত।

বিজিএমইএ সভাপতি টিপু মুন্সীর সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্ঠা বরকতউল্লাহ বুলু, ইউরোপীয় কমিশন প্রধান স্টিফেন ফ্রয়েন, বিজিএমইএ প্রথম সহ-সভাপতি আবু তায়েব এবং প্রদর্শনী আহবায়ক এসএম নূরুল ইসলাম।

ইইউ চলমান সহায়তা চলবে উল্লেখ করে স্টিফেন ফ্রয়েন বলেন, বস্ত্র রপ্তানির অবস্থা কিরূপ হবে তা উদ্যোক্তাদের প্রচেষ্টা ও সাফল্যের ওপর নির্ভর করে।

এদিকে আগামী ৬ ফেব্রুয়ারি চট্রগ্রামের পোশাক শিল্পের ওপর এক সেমিনারের আয়োজন করা হয়েছে। সেমিনারে বক্তব্য রাখবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ, তোফায়েল আহমেদ এবং প্রথম আলো সম্পাদক মতিউর রহমান।