পেট্টাপোল সীমান্ত বন্দর সহ তিনটি স্থল-বন্দরের উন্নয়ন কাজ হাত দিচ্ছে ভারত
বাংলাদেশের তুলনায় দু’বছর পর সীমান্ত বন্দর সংস্কার কাজে হাত দিতে চলেছে ভারত সরকার। দীর্ঘ দিন ধরে বাংলাদেশ থেকে ভারতকে এ বিষয়ে সুদৃষ্টি দেয়ার অনুরোধ জানানো হচ্ছিল।
সূত্র জানায়, দক্ষিণ এশিয়া মুক্ত বাণিজ্য চুক্তি বা সাফটা বাস্তবায়ন হওয়ার পর বাংলাদেশসহ পাশ্ববর্তী দেশ গুলোর সঙ্গে বানিজ্যিক সম্পর্কের দ্রুত উন্নয়ন ঘটানোর লক্ষ্যেই ভারত সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
এ লক্ষ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ভিকে দুগাল, বাণিজ্য সচিব কে এন মিলান, রাজ্যের মুখ্যসচিব অতিমকিরণ দেব শুক্রবার দুপুরে পেট্টাপোল সীমান্ত পরিদর্শণ করেন। এর আগে সকালে পেট্টাপোল সাকির্ট হাউজে দু’ঘন্টা ধরে বৈঠক করেন তারা। পরিদর্শন শেষে পেট্টাপোলের সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় ভারতের পরিদর্শকরা বলেন, খুব শিগগিরই পেট্টাপোল বন্দরের আধুনীকায়ণের কাজে হাত দেয়া হচ্ছে।
তারা স্বীকার করেন, অবকাঠামগত কারণেই দু’দেশের বাণিজ্যিক সম্পর্কে ভারসাম্যহীনতা দেখা দিয়েছে। তবে তার সঙ্গে তারা এও আশ্বাস দেন, সাফটা হওয়ার ফলে বাংলাদেশও বাণিজ্যিক ভাবে সুবিধাজনক স্থানে পৌঁছাতে পারবে।
ভারত বাংলাদেশের মধ্য ৩৬ টি স্থল সীমান্ত বন্দরের প্রায় সব গুলোই তৈরি মান্ধাতার আমলে। ভারতের ভূখন্ডে অবস্থিত স্থল বন্দর গুলো মধ্যে সব চেয়ে গুরুত্পর্ণ স্থল সীমান্তবন্দর পেট্টাপোলে অবকাঠামোগ্রত ত্রæটি থাকায় ভারতের সঙ্গে বাংলাদেশের ব্যাবসা-ব্যানিজ্যি মারত্বক ভাবে ব্যহত হচ্ছে।
প্রায় দুই বছর আগে বাংলাদেশের ভুখন্ডে অবস্থিত বেনাপাল স্থলবন্দর সহ সেদেশর কয়েকটি সীমান্ত বন্দরের পরিকাঠামোগত উন্নয়ন করা হয়। কিন্তু ভারত তার ভূখন্ডে অবস্থিত সীমান্ত বন্দর গুলোতে দীর্ঘ দিন ধরে নূন্যতম চুন--কাম করাচ্ছে না বলেই অভিযোগ রয়েছে। প্রতিদেশী এ দু’দেশের সঙ্গে মোট ৩৬ টি পয়েন্ট দিয়ে বানিজ্যিক যোগাযোগ করা হয়। তার বেশীর ভাগ সীমান্ত বন্দরই পশ্চিমবঙ্গের অবস্থিত।
কেন্দ্রীয় সরকার পেট্টাপোল সীমান্ত ছাড়াও খুব শিগগিরই ঘোজাডাঙ্গা, চেঙড়াবান্দা এবং শিলিগুড়ি স্থল সীমান্ত বন্দরকে ঢেলে সাজানো হবে তারা ঘোষণা করেন। পাশাপাশি স্থল সীমান্ত বন্দরের সঙ্গে রাজ্যের রাজধানী কলকাতার সঙ্গে সড়ক যোগাযোগেও আমূল পরিবর্তন আনা হবে বলে জানান ।
সূত্র জানায়, এ ব্যাপারে দুই মন্ত্রী প্রণব মুখার্জী ও প্রিয়রঞ্জন দাসমুন্সিও আগ্রহী থাকার ফলে পেট্টাপোল বন্দর সহ তিনটি বন্দর সংস্করণের জন্য ইতিমধ্যে একটি বড় রকমের অর্থবরাদ্দ দিতে যাচ্ছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়।
বিডিনিউজকে সরকারি পরিসংখ্যান উল্ল্যেখ করে বাংলাদেশ উপ-দূতাবাসের প্রথম সচিব এএএম সালেহ শিবলী জানান, ২০০৩-৪ অর্থ বছরে ভারত বাংলাদেশ থেকে পণ্য আমদানী করেছে ৮৯ মিলিয়ন ডলার, পক্ষান্তরে ভারত রফতানী করেছে ১ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। ২০০৪--৫ অর্থ বছরে যাথাক্রমে ১০০ মিলিয়ন এবং ২০০ বিলিয়ন হিসাবে আমদানী-রফতানী হয় দু’দেশের সঙ্গে।
বাংলাদেশের বানিজ্য মমন্ত্রণালয় এবং পররাষ্ট্রমন্ত্রণালয় উভয় মন্ত্রণালয় থেকে পৃথক পৃথক ভাবে ভারত সরকারকে বিষয় জানানো হয়েছে। গত বছর বাংলাদেশ উপ-দূতাবাসের সঙ্গে এ নিয়ে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে বেশ কয়েক দফা আলোচনা হয়েছে বলে জানা গেছে।
