বেনাপোল স্থলবন্দরে বস্তা চাপা পড়ে শ্রমিকের মৃত্যুতে ৩ ঘন্টা লোড আনলোড বন্ধ
বেনাপোল স্থলবন্দরের ওয়্যার হাউজে বৃহস্পতিবার তুলার বস্তা চাপা পড়ে বাবলু নামের এক হ্যান্ডেলিং শ্রমিক নিহত হয়েছে।
বন্দরের ৯নং শেডে ট্রাকে তুলা লোড করার সময় বস্তা চাপা পড়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক বাবলু স্থানীয় নামাজগ্রামের নবিছউদ্দিনের ছেলে।
দূর্ঘটনার পর বন্দরে কর্মরত প্রায় ৪ হাজার শ্রমিক তাদের কাজ বন্ধ রাখলে ৩ ঘন্টার জন্য বন্দরের লোড আনলোডের কাজ বন্ধ থাকে।
