২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের নির্বাচন করার ঘোষণায় ব্যবসায়ীরা খুশি

দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের খবরে খুশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 07:14 PM

Updated : 26 Apr 2022, 04:11 PM

তারা এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছেন, এর ফলে অর্থনীতি লাভবান হবে। বাংলাদেশি পণ্যের বিদেশি ক্রেতারাও এতে উৎসাহিত বোধ করবেন।

ব্যবসায়ীরা এর আগে নানাভাবে চেষ্টা চালিয়েও রাজনৈতিক সংকটের জট ছাড়াতে ব্যর্থ হন।

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি মীর নাসির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, “এটা জাতির জন্য একটি ভালো খবর।”

বাংলাদেশ তৈরি পোশাক উৎপাদক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি এসএম ফজলুল হক বলেন, “এটা আমাদের জন্য একটি বিশাল খবর।”

বাংলাদেশ নীটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির সভাপতি ফজলুল হক বলেন, “দুই মাসের অনিশ্চয়তা শেষ হলো।”

ব্যবসায়ী নেতারা একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানেও সহায়তার নিশ্চয়তা দিয়েছেন।

মীর নাসির বলেন, “দেশের পাশাপাশি গণতন্ত্র রক্ষার করতে একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা এক সঙ্গে কাজ করবো।”

উল্লেখ্য গত ২০০৫-০৬ অর্থবছরে দেশের মোট রপ্তানি আয় ১০ দশমিক ৫ বিলিয়ন ডলারের ৭৬ শতাংশই এসেছে তৈরি পোশাক খাত থেকে। তৈরি পোশাক রপ্তানিকারকরা চলতি বছর মোট ৯ দশমিক ৫ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষমাত্রা ঠিক করেছেন।