২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ণাঙ্গ স্থল বন্দর হিসেবে সোনামসজিদের কার্যক্রম শুরু

তিন দিন অচল থাকার পর অবশেষে পূর্ণাঙ্গ বন্দর হিসেবে সোনামসজিদ স্থল বন্দরের কার্যক্রম শুরু হয়েছে শনিবার।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2006, 12:37 AM

Updated : 26 Apr 2022, 04:11 PM

বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য আব্দুল ওয়াহেদ, সিঅ্যাঅন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, আমদানি-রপ্তানিকারক গ্রুপ এবং শ্রমিক সমন্বয় কমিটির নেতৃবৃন্দের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হয়।

দুপুর দুইটায় আমদানি পণ্য বোঝাই ভারতীয় ট্রাক সোনামসজিদ-পানামা পোর্ট লিংক লিমিটেডের নতুন ইয়ার্ডে ঢোকা শুরু করে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য আব্দুল ওয়াহেদ এবং সোনামসজিদ-পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান চৌধুরী।