দুদিন লোকশান গুণে শেয়ার বাজার ফের চাঙ্গা
টানা দুই দিন লোকসান দেওয়ার পর পিজিসিবিসহ বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর শেয়ারের ওপর ভর করে মঙ্গলবার আবার ঘুরে দাঁড়িয়েছে শেয়ার বাজার।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান নির্বাহী সালাহউদ্দিন আহমেদ খান বিষয়টি বিশ্লেষণ করতে গিয়ে বলেন, “বড় কোনো ক্রেতা শেয়ার কিনতে শুরু করলে অন্যরাও তাকে অনুসরণ করে। বাজার ছোট হওয়ায় আমরা তার প্রভাব টের পাই।”
তিনি লেনদেনের পরিমাণ কম হওয়ার কারণ তুলে ধরে বলেন, কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে অর্থ তুলে নেওয়ায় বাজারে তারল্য প্রবাহের ঘাটতি দেখা দিয়েছে। শেয়ার বাজারের অন্যতম অর্থ সরবরাহক হলো ব্যাংকগুলো।”
ডিএসইর মোট লেনদেনের পরিমাণ আগের দিনের ৩০ কোটি ৭১ লাখ ৫০ হাজার টাকা থেকে বেড়ে মঙ্গলবার ৩১ কোটি ৪৯ লাখ ৩ হাজার টাকায় দাঁড়ায়।
ডিএসই সাধারণ সূচক ৫ দশমিক ২০ পয়েন্ট বা দশমিক ৩৩ শতাংশ বেড়ে ১ হাজার ৫৭৭ দশমিক ৯২ এ দাঁড়ায়। ভালো মানের ডিএসই ২০ সূচক ১০ দশমিক ৮৫ পয়েন্ট বা দশমিক ৭৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৮৪ দশমিক ১৩ এ দাঁড়ায়। সার্বিক সূচক ৩ দশমিক ৫৪ পয়েন্ট বা ২৭ শতাংশ বেড়ে ১ হাজার ৩০০ দশমিক ৪৭ এ দাঁড়ায়।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক দশমিক ১৭ বেড়ে ৩ হাজার ৬৭৩ দশমিক ০৫ এ উঠেছে। ভালো মানের সিএসই ৩০ সূচক দশমিক ৩৮ শতাংশ বেড়ে ৩ হাজার ২৮৩ এবং সিএসই বাছাই সূচক দশমিক ২৩ শতাংশ বেড়ে ২ হাজার ৩৯০ দশমিক ৮২ তে উঠেছে।
ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেডের লেনদেনের পরিমাণ ছিল ৪ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকা। শেয়ারের দাম ২ দশমিক ৯৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ২৪৪ দশমিক ৫০ টাকা।
লেনদেনের দিক থেকে পিজিসিবির পরেই ছিল ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি, সিটি ব্যাংক, ডেসকো, গ্রামীণ মিউচ্যুয়াল ফান্ড ১ এবং প্রথম বেসরকারি খাতের ফান্ড এইমস ১ম মিউচ্যুয়াল ফান্ড।
এক্ষেত্রে আইপিডিসির শেয়ারের দাম দশমিক ৯৮ টাকা কমে ৪০১ দশমিক ৫ টাকায় নেমে আসে এবং মোট লেনদেন ১৫ কোটি ২৪ লাখ ১০ হাজার টাকায় দাঁড়ায়। সিটি ব্যাংকের শেয়ারের দাম ১৬ শতাংশ কমে ৫৯৯ দশমিক ৫ টাকায় নেমে আসে এবং ডেসকোর শেয়ারের দাম ৩৯৬ দশমিক ৫ টাকায় দাঁড়ায়।
বিনিয়োগকারীদের স্বল্প সময়ে মুনাফা তুলে নেওয়ার প্রবণতার কারণে গ্রামীণ ১ এবং এইমসের শেয়ারের দাম যথাক্রমে দশমিক ৬১ এবং ২ দশমিক ১৫ শতাংশ কমেছে। তবে শেয়ার লেনদেনের দিক থেকে শীর্ষে ছিল গ্রামীণ ১ এবং এইমস।
ডিএসইতে লাভ করার দিক থেকে মঙ্গলবার শীর্ষে ছিল আলফা টোবাকো, ফুয়াং ফুড এবং নিলয় সিমেন্ট এবং লোকসানের দিক থেকে শীর্ষে ছিল গালফ ফুডস, আইসিবি ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড এবং বাংলাদেশ গ্রিপার।
ডিএসইতে মঙ্গলবার লেনদেককৃত শেয়ারগুলোর মধ্যে দাম বাড়ে ৯১ টির, দাম কমে ৮০ টরি এবং দাম অপরিবর্তিত থাকে ২৮ টির।
সিএসইতে ৯৬ টি শেয়ারের মধ্যে দাম বাড়ে ৪৮ টির, দাম কমে ৩৯ টির এবং নয়টির দাম অপরিবর্তিত থাকে।
