২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেয়ার বাজারে আবারও মন্দা

চলতি সপ্তাহে দ্বিতীয় দিনের মতো বুধবার দুপুর নাগাদ ঢাকার শেয়ার বাজারে (ডিএসই) মন্দা ভাব লক্ষ্য করা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2006, 03:12 PM

Updated : 26 Apr 2022, 04:09 PM

আগের দিন চাঙ্গা থাকা সত্ত্বেও বুধবার সকাল ১১টা ৩৩ মিনিটে ডিএসইর সাধারণ শেয়ার সূচক ১৭ দশমিক ৮৮ পয়েন্ট বা ১ দশমিক ২১ শতাংশ কমে। মঙ্গলবার দিন শেষে এর পরিমাণ ছিল ১৫৮৫ দশমিক ৩৯ পয়েন্ট।

সার্বিক শেয়ার সূচক কমে সাড়ে ১৪ পয়েন্ট বা ১ দশমিক ১১ শতাংশ। দিনের শুরুতে তা ছিল ১৩০৬ দশমিক ৬৭ পয়েন্ট।

সকালে আট লাখ ৯২ হাজার ১৬৮টি শেয়ার লেনদেনে করেন বিনিয়োগকারীরা। টাকার অংকে এর পরিমাণ দাঁড়ায় ১২ কোটি ৬৮ লাখ ২০ হাজার।

এ সময়ের মধ্যে লেনদেন করা শেয়ারগুলোর পাঁচটির দাম বাড়ে, ৮৫টির কমে এবং ১৪টির দাম ছিল অপরিবর্তিত।

সবচেয়ে বেশি লেনদেন হয় ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট অব বাংলাদেশ (আইপিডিসি), পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি), বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিন্যান্স কর্পোরেশন (বিআইএফসি) ও সিটি ব্যাংকের শেয়ারের।

তবে সকাল ১১টা ২১ মিনিট নাগাদ এদের শেয়ারের দাম কমে যথাক্রমে ১১, পাঁচ, সাড়ে ১১ ও পাঁচ টাকা।

শেয়ারের লেনদেনের তালিকায় আরও ছিল যমুনা ব্যাংক, প্রাইম ব্যাংক, ডেসকো, লঙ্কাবাংলা ফিন্যান্স, সাউথইস্ট ব্যাংক ও ঢাকা ব্যাংক।

তবে এদের প্রত্যেকের শেয়ারের দাম আগের দিনের তুলনায় কমে।

ডিএসই-২০ তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ারের দামও কমে। এর মধ্যে ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মা ও উত্তরা ফিন্যান্সের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমে।

এছাড়া ওই তালিকাভুক্ত আটটি কোম্পানির শেয়ারের দাম ছিল অপরিবর্তিত।