সচল হলো চট্টগ্রাম সমুদ্র বন্দর
অবরোধের কারণে দুদিন বন্ধ থাকার পর আবারও সচল হয়ে উঠেছে চট্টগ্রাম সমুদ্র বন্দর।
মঙ্গলবার সকাল সাড়ে আটটা থেকে চট্টগ্রাম সমুদ্র বন্দরের জেটিতে অবস্থানরত সব কয়টি জাহাজে এবং ইয়ার্ডে পণ্য ওঠানামার কাজ পূর্ণোদ্যমে শুরু হয়েছে।
বন্দর সূত্র জানায়, এ মুহূর্তে ২৮ টি জাহাজে কনটেইনার ও সাধারণ পণ্য খালাস ও জাহাজীকরণের কাজ চলছে। একইসঙ্গে বন্দর থেকে ট্রাক ও লরীতে করে পণ্য ডেলিভারির কাজও শুরু হয়েছে।
