২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এইচ এস কোড অনুযায়ী রপ্তানি পণ্যের তথ্য প্রকাশ শুরু হয়েছে

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) চলতি অর্থবছর থেকে ওয়ার্ল্ড কাস্টম ইউনিয়ান স্বীকৃত এইচ এস কোড অনুযায়ী রপ্তানি পণ্য সম্পর্কিত তথ্য প্রকাশ শুরু করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2006, 05:43 PM

Updated : 26 Apr 2022, 04:07 PM

দীর্ঘদিন ধরে বাণিজ্য সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং গবেষকরা প্রকৃত বাণিজ্য অবস্থা মূল্যায়ন ও এ সংশ্লিষ্ট নীতি প্রণয়নের জন্য এইচ এস কোড অনুযায়ী পণ্য সম্পর্কিত তথ্য প্রকাশের দাবি জানাচ্ছেন।

আন্তর্জার্তিকভাবে সব দেশ পণ্য রপ্তানি ও আমদানির ক্ষেত্রে এই কোড অনুযায়ী বাণিজ্য ও তথ্য প্রকাশ করে।

ইপিবি উপ-মহাব্যবস্থাপক আব্দুল কাইয়ুম বডিনিউিজ টোয়ন্টেফিোর ডটকমকে সোমবার বলেন, ”চলতি অর্থবছর থেকে আমরা চার অংক বিশিষ্ট এইচ এস কোড অনুযায়ী রপ্তানি পণ্য সম্পর্কিত তথ্য প্রকাশ শুরু করেছি।”

তিনি বলেন, ”ইপিবি আগামি বছরে বাণিজ্য পোর্টাল প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে। এটা বাস্তবায়িত হলে তথ্য প্রকাশে আর কোনো ঘাটতি থাকবে না।”

এ পর্যন্ত চলতি অর্থ বছরের জুলাই ও আগস্ট মাসের রপ্তানি পণ্যের তথ্য চার অংক বিশিষ্ট এইচএস কোড অনুযায়ী প্রকাশ করা হয়েছে। তবে রপ্তানি খাতে পণ্য পরিচিতির বিশেষ সুবিধা থাকায় দুই-তিনটি পণ্যের ক্ষেত্রে আট অংক বিশিষ্ট এবং আট-দশটির ক্ষেত্রে ছয় অংকের এইচ এস কোড প্রকাশ করা হয়েছে।

ইপিবি প্রকাশিত মাসিক ভিত্তিক রপ্তানি তথ্য থেকে দেখা যায়, এইচ এস কোড অনুযায়ী নিটওয়ার খাতে ১৭ টি এবং ওভেন পোশাক খাতে সম সংখ্যক ক্যাটাগরির পণ্যের তথ্য প্রকাশ করা হয়েছে। যদিও তুলনামূলক তথ্য বিচারে গত অর্থবছরের এ সম্পর্কিত তথ্য মেলেনি।

এ ব্যাপারে সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর গবেষক খন্দকার মোয়াজ্জেম হোসেন বলেন, বিশ্ব বাণিজ্য সংস্থা ও আঞ্চলিক বাণিজ্য অঞ্চলের আওতায় যে কোনো বাণিজ্য সমঝোতা এবং সুবিধা আদায়ের জন্য এইচ এস কোড অনুযায়ী রপ্তানি ও আমদানি পণ্য সম্পর্কিত তথ্য জানা জরুরি। বিশেষ করে বিভিন্ন দেশের ও সময়ের তুলনামূলক তথ্য ছাড়া কোনো সঠিক নীতি প্রণয়ণ সম্ভব নয়। এ জন্য সাফটাসহ বিভিন্ন বাণিজ্য আলোচনায় নীতি প্রণয়ন ও নির্ধারণী বিষয়ে নানা ধরণের সমস্যা দেখা গেছে।