মংলা ইপিজেডে ২.৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে ভারতীয় কোম্পানী
ভারতীয় একটি কোম্পানি মংলা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (ইপিজেড) ভোজ্য তেল পরিশোধণ কারখানা স্থাপনের জন্য ২ দশমিক ৬ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে।
এসজি ওয়েল রিফাইনারিস লিমিটেড স্থাপিত কারখানায় প্রতি বছর প্রায় ৬ মিলিয়ন টন বনস্পতি ও বেকারি ভোজ্য তেল পরিশোধনের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
কারখানাটি স্থাপনের জন্য কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অলোক কুমার বাজুরিয়া সোমবার ঢাকায় বেপজার সদস্য (প্রকৌশল) প্রশান্ত ভূষণ বড়ুয়ার সঙ্গে একটি চুক্তি সাক্ষর করেন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বেপজার নির্বাহী চেয়ারম্যান আশরাফ আব্দুল্লাহ ইউসুফ, বেপজার সদস্য (অর্থ) একেএম মাহবুবুর রহমান ও সচিব সৈয়দ আহম্মেদ উপস্থিত ছিলেন।
