সরবরাহ স্বাভাবিক হয়ে এসেছে চট্টগ্রামে
দেশব্যাপী লাগতার অবরোধ কর্মসূচি স্থগিতের পর চট্টগ্রামে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ও খুচরা বাজারে সরবরাহ স্বাভাবিক হয়ে এসেছে। পণ্যের দামও নিম্নমুখী।
রেয়াজউদ্দিন বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতারা শুক্রবার বিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কে জানান, সরবরাহ স্বাভাবিক হয়ে আসায় দামও কমতে শুরু করেছে। শীতের সবজির তেমন ঘাটতি নেই। তবে দাম এখনো অনেকটা চড়া।
আমদানি করা ভোগ্যপণ্যের দাম শুক্রবারও অপরিবর্তিত ছিল। টাকার বিপরীতে ডলারের দাম বেড়ে যাওয়ায় আমদানি করা মসুর, মটর, রসুন, পেঁয়াজ, তেল ইত্যাদি ভোগ্যপণ্যের দাম মাসখানেক আগেই বেড়ে যায়।
