শনিবার খোলা থাকবে ব্যাংকের বৈদেশিক মুদ্রা লেনদেন শাখা
দেশের বৈদেশিক বাণিজ্য এবং লেনদেনের সুবিধার জন্য তফসিলি ব্যাংকের সব বৈদেশিক মুদ্রা লেনদেনকারী শাখা (অথরাইজড ডিলার) সাপ্তাহিক ছুটি শনিবারেও এখন থেকে খোলা থাকবে।
প্রতি শনিবার সংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখার বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশে কার্যরত সব ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারের মাধ্যমে নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ কথা জানানো হয়েছে।
