বিনিয়োগকারীরা ভালো শেয়ার কিনে রাখছেন
টানা চতুর্থ দিনের অবরোধে ব্যবসা বাণিজ্যে স্থবিরতা নেমে আসলেও ‘ব্লু চিপ’ (আকর্ষণীয়) শেয়ার কিনে রাখতে বিনিয়োগকারীদের আগ্রহের কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্য সূচক বেড়েছে।
অবশ্য ডিএসইর সার্বিক মূল্য সূচক কমে গেছে।
বুধবার সকাল ১১ টা ২৫ মিনিটে ডিএসইর সার্বিক মূল্য সূচক এক দশমিক ৯৩ পয়েন্ট বা দশমিক ১৫ শতাংশ কমে যায়। মঙ্গলবার এই সূচক ছিল ১২৬৬ দশমিক ০৭ পয়েন্টে।
ডিএসইর সাধারণ শেয়ার সূচক এক হাজার ৫০৬.০৮ থেকে তিন দশমিক শূণ্য এক পয়েন্ট বা দশমিক ২০ শতাংশ কমে যায় ।
বুধবার এ সময় পর্যন্ত মোট লেনদেন ছিল নয় কোটি ২২ লাখ টাকা। আগের দিন শেষে তা ছিল ২৫ কোটি ৭ লাখ ২০ হাজার টাকা। এ পর্যন্ত ৫৩টি শেয়ারের দাম বড়েছে, ৩৪টি কমেছে এবং ১৫টি অপরিবর্তিত আছে।
বুধবার সকালে শেয়ারগুলোর মধ্য শীর্ষে অবস্থান করছিলো পিজিসিবির শেয়ার। আগের দিন থেকে ১.৮৫ টাকা বেড়ে এদিন এ শেয়ারের দাম দাঁড়ায় ১৮৭.৫০ টাকা।
